শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২১, ০৪:৫৬ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০২১, ০৪:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বের বৃহত্তম খেজুর প্রক্রিয়াজাত কারখানা তৈরি হচ্ছে দুবাইয়ে

রাকিবুল রিফাত: [২] মঙ্গলবার দুবাইভিত্তিক খেজুর প্রক্রিয়াজাতকারী কোম্পানি আল বারাকাহ ডেটস তাদের সক্ষমতা বৃদ্ধির ব্যাপারে জানায়, বছরে এক লাখ টনের বেশি খেজুর প্রক্রিয়াজাত করতে পারবে বলে জানায় তারা। গালফ নিউজ

[২] লক্ষ্যমাত্রায় পৌছাতে পারলে কারখানাটি হবে বিশ্বের সবচেয়ে বড় খেজুর প্রক্রিয়াজাতকারী কারখানা। ছয় লাখ বর্গফুট জায়গাজুড়ে নির্মাণাধীন কারখানাটি ২০২২ সালে চালু হবে। কারখানার বিদ্যুৎ চাহিদার সিংহভাগ পরিবেশ বান্ধব সৌর বিদ্যুৎ থেকে যোগান দেওয়া হবে।

[৩] বিশ্বের ৭৯টি দেশে খেজুর রপ্তানি করে দুবাইয়ের এই কোম্পানিটি। বিশ্বের সবচেয়ে বেশি খেজুর উৎপাদন হয় মিসর, সৌদি আরব ও ইরানে। বছরে মিসরে প্রায় ১৬ লাখ টন, সৌদি আরবে ১৫ লাখ টন এবং ইরানে ১৩ লাখ টন খেজুর উৎপাদন হয়। খেজুর উৎপাদনে বিশ্বে সংযুক্ত আরব আমিরাতের অবস্থান ৫ম। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়