শিরোনাম
◈ পাবনায় ইস্কন মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে আটক সনাতনী শিক্ষার্থী প্রান্থ কুমার দাস! ◈ নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে ‘বান্ধবীকে বিয়ের আশায়’ স্তন অপসারণ, তরুণীর মৃত্যু ◈ সিটিজেনশিপ টেস্টে ফেল করার ৪টি কারণ জানাল মার্কিন সরকার ◈ যুক্তরাষ্ট্রে সোশ্যাল সিকিউরিটি আপডেট, সর্বোচ্চ ৫,১৮১ ডলারের পেমেন্ট আসছে এই সপ্তাহে! ◈ দালালের ফাঁদ এড়িয়ে বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ পাচ্ছেন ১০ হাজার বাংলাদেশি ◈ সুখবর পেলেন ৬১৮ বিসিএস ক্যাডার, দেখুন তালিকা ◈ নবম পে-স্কেলে সব গ্রেডের প্রথমবারের মতো সরকারি চাকরিজীবীরা পাবেন মোবাইল ভাতা, কোন গ্রেডে কত ◈ গ্যাস সংকট তীব্র, ২৬ অফশোর ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানে বাংলাদেশের নতুন আশা ◈ আকুর ১৩৯ কোটি ডলারের বিল পরিশোধ, রিজার্ভ আবার ৩৬ বিলিয়ন ডলারে ◈ কনটেইনারে কোনো পণ্য নেই, কাগজপত্রে দেখানো সাড়ে ৫ কোটি টাকার রপ্তানি

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২১, ০৪:০৯ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০২১, ০৪:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গরমে স্বস্তি পেতে ঘরেই তৈরি করুণ শীতল পানীয়

ডেস্ক নিউজ: প্রচণ্ড গরমে শরীর থেকে অতিরিক্ত ঘাম ঝরছ এতে পানিশূন্যতা তৈরি হচ্ছে। এ সময় পর্যাপ্ত পানি পান করা প্রয়োজন। যদিও দিনের বেলায় রোজাদাররা সেটি করতে পারবেন না। তাই ইফতারের পর পান করুন পর্যাপ্ত পরিমাণে পানি। শুধু পানি নয় সঙ্গে শরবতও খেতে পারেন।

এ গরমে স্বস্তি পেতে ঘরে তৈরি করুন নানা ধরনের শীতল পানীয়। -

তেঁতুলের শরবত

উপকরণ : পাকা তেঁতুল ২৫০ গ্রাম, পানি ৩ কাপ, চিনি ১ কাপ বা প্রয়োজন মতো, লবণ পরিমাণ মতো, বিট লবণ আধা চামচ, জিরা গুঁড়া আধা চামচ।

প্রস্তুত প্রণালি : পানিতে তেঁতুলগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এবার হাত দিয়ে ভালো করে তেঁতুল গুলে নিন। ছাঁকনি দিয়ে তেঁতুল ছেঁকে নিন। এবার বাকি সব উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। প্রয়োজনে ঠান্ডা পানি দিয়ে মিশিয়ে নিন। এবার পরিবেশন করুন।

বেলের শরবত

উপকরণ : পাকা বেল ২টি, চিনি আধা কাপ, পানি ৪-৫ গ্লাস, বরফ কুচি ইচ্ছামতো।

প্রস্তুত প্রণালি : প্রথমে বেল ভেঙে ভেতরের অংশ বের করে নিতে হবে। পানি দিয়ে বেল ভালো করে চটকে নিন। এরপর ছেঁকে নিয়ে তাতে প্রয়োজন মতো চিনি যোগ করুন। বরফ দিয়ে পরিবেশন করুন।

পেঁপের শরবত

উপকরণ : পাকা পেঁপে ১টি, চিনি প্রয়োজন মতো, বরফ কুচি ১ কাপ, পানি ৩ কাপ।

প্রস্তুত প্রণালি : প্রথমে পেঁপে ভালো করে ধুয়ে ছুলে ছোট করে কেটে নিন। পেঁপের বিচি ফেলে নিন। এবার পানি মিশিয়ে ব্লেন্ড করে নিন। প্রয়োজন অনুযায়ী চিনি মিশিয়ে পরিবেশন করতে পারেন।

আনারসের শরবত:

উপকরণ : আনারস ১টি, পুদিনাপাতা কুচি ১ টেবিল চামচ, কাঁচামরিচ ১টি, লবণ সামান্য, চিনি স্বাদমতো। পানি ২-৩ গ্লাস।

প্রস্তুত প্রণালি : আনারস ছিলে চোখ ফেলে নিতে হবে। এবার ছোট ছোট টুকরা করে নিতে হবে। সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ব্লেন্ড করে নিন। এরপর ছাঁকনি দিয়ে ছেঁকে বরফ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। সূত্র: সময় নিউজ, নিউজ ২৪

 

  • সর্বশেষ