শিরোনাম
◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২১, ১২:৫৬ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০২১, ১২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তরায় ভবন থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু

ডেস্ক নিউজ: বুধবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরের একটি বাসার ছাদ থেকে পড়ে লাকি (১৮) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সকাল ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিলন জানান, ১০ নম্বর সেক্টরের ১০ নম্বর রোডের ১৫/এ নম্বর ছয়তলা বাড়ির পাঁচতলায় ঘোড়া চাঁদ কুণ্ডের বাসায় গৃহকর্মীর কাজ করতেন লাকি। গত একমাস আগেই তিনি কাজে এসেছিলেন। বুধবার সকালে ভবনের নিচ থেকে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তারা প্রথমে উত্তরা আধুনিক হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিক্যালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কিভাবে তার মৃত্যু হয়েছে জানার চেষ্টা চলছে।

এদিকে বাসার গৃহকর্তা ঘোড়া চাঁদ জানান, লাকির বাড়ি সুনামগঞ্জ তাহিরপুর উপজেলায়। সকালে তিনি বাইরে হাঁটতে বের হয়। এরপর সকাল সোয়া সাতটার দিকে বাসায় এসে দরজা খোলা দেখতে পায়। তখন একই বাসার আরেক কাজের মেয়েকে জিজ্ঞেস করলেন সে জানায় লাকি হয়তো ছাদে যেতে পারে জামাকাপড় রোদে দিতে।

এরপর অপর গৃহকর্মী লাকিকে খুঁজতে ছাদে যায়। কিছুক্ষণ পর কান্না করতে করতে বাসায় ফিরে জানায় লাকি ভবনের নিচে পড়ে আছে। এরপরে ভবনের নিচ থেকে লাকি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখনও সে নড়াচড়া করছিল বলে জানান তিনি। ছাদে জামাকাপড় রোদে দেওয়া সময় রেলিংয়ের ওপর দিয়ে নিচে পড়ে যেতে পারে বলে তার ধারণা। সূত্র: বাংলা নিউজ

  • সর্বশেষ