শিরোনাম
◈ জামিনে মুক্তি পেয়েছেন বাউলশিল্পী আবুল সরকার ◈ বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ভিসা চালু করবে ভারত: পররাষ্ট্র উপদেষ্টা ◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২১, ১১:৩৪ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০২১, ০১:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরায় বাঘের আক্রমণে মৌয়াল আহত

আসাদুজ্জামান:[২] পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বাঘের আক্রমণে এক মৌয়াল আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকালে পশ্চিম সুন্দরবনের হলদিবুনিয়া এলাকার আমড়াতলি খালে এ ঘটনাটি ঘটে।
আহত মৌয়ালের নাম মো. রবিউল ইসলাম (২০)।

[৩] তিনি শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সোরা গ্রামের হালিম শেখের ছেলে। আহত রবিউলের সঙ্গিরা জানান, গত ১ এপ্রিল বুড়িগোয়ালিনি ক্যাম্প থেকে বৈধ পাস নিয়ে সুন্দরবনে মধু সংগ্রহ করতে যান তারা। মঙ্গলবার বিকেল ৪টার দিকে সুন্দরবনের আমড়াতলি খাল এলাকায় মধু সংগ্রহ করার সময় হঠাৎ একটি বাঘ রবিউলের ওপর আক্রমণ করে তাকে বনের ভিতরে টেনে নিয়ে যায়।

[৪] এ সময় তার সঙ্গীরা সবাই হাঁকডাক শুরু করলে বাঘটি রবিউলকে ছেড়ে দিয়ে চলে যায়। এরপর বনের ভিতরে এক কিলোমিটার দূর থেকে তাকে জীবিত উদ্ধার করে তার সঙ্গীরা।

[৫] মারাত্বক আহত অবস্থায় তাকে উদ্ধার করে লোকালয়ে এনে চিকিৎসা দেয়া হচ্ছে।বন বিভাগের বুড়িগোয়ালিনি স্টেশন কর্মকর্তা মো. সুলতান আহমেদ জানান, বিষয়টি তিনি শুনেছেন, তাকে উদ্ধার করে লোকালয়ে আনা হয়েছে।সম্পাদনা:অনন্যা আফরিন

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়