শিরোনাম
◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত' ◈ নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের যে কারণে ৭০ শতাংশ ভিসা বাতিল ◈ বাংলাদেশের মতো ক্ষমতার পালাবদল চায় কংগ্রেস, বিস্ফোরক অভিযোগ রাজনাথ সিংয়ের ◈ মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, ১৫ নভেম্বরের মধ্যে লাগানোর নির্দেশ বিআরটিএর ◈ রাশিয়ার কামচাতকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই ◈ বৈশ্বিক ক্ষুধা সূচকে থমকে যাচ্ছে ঢাকার অগ্রগতি ◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু 

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২১, ০৪:৫২ সকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০২১, ০৯:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রিন্স ফিলিপের কফিন তৈরি হয়েছিল ৩০ বছরেরও বেশি আগে

আন্তর্জাতিক ডেস্ক: আগামী শনিবার ব্রিটেনের প্রিন্স ফিলিপের শেষকৃত্য সম্পন্ন হবে। তাকে যে কফিনে শায়িত করা হবে তা ৩০ বছরেরও বেশি আগে তৈরি করা হয়েছিল বলে রাজপ্রাসাদ জানিয়েছে। এদিকে করোনা ভাইরাস মহামারির বিধিনিষেধের কারণে সাধারণ মানুষকে শেষকৃত্যের অনুষ্ঠানে ভিড় না করতে অনুরোধ করা হয়েছে। অন্যদিকে স্বামী মারা গেলেও রানি দ্বিতীয় এলিজাবেথ তার দায়িত্ব পালন করে যাবেন। খবর ডেইলি মেইলের

ডিউক অব এডিনবারা, প্রিন্স ফিলিপকে উইন্ডসরে সেন্ট জর্জেস চ্যাপেলে শায়িত করা হবে। তার কফিন বহন করা হবে একটি ল্যান্ড রোভার গাড়িতে, যার নকশা প্রিন্স ফিলিপ নিজেই করেছিলেন। ইংলিশ ওক কাঠের তৈরি কফিনটি ৩০ বছরের বেশি আগে তৈরি করা হয়েছিল, যার সঙ্গে মিল রয়েছে রানি দ্বিতীয় এলিজাবেথের জন্য তৈরি করা কফিনের। ঐতিহ্যগতভাবেই রাজপরিবারের সদস্যদের এই কাঠের তৈরি কফিনে সমাহিত করা হয়। কারণ এতে মরদেহ অনেক দিন সংরক্ষিত থাকে। প্রিন্সেস ডায়ানার মরদেহও এই ধরনের কফিনে সমাহিত করা হয়েছিল যার ওজন ছিল এক টনের চার ভাগের এক ভাগ।

প্রিন্স ফিলিপের শেষকৃত্য অনুষ্ঠানে তার ঘনিষ্ঠ ৩০ জন অংশ নিতে পারবেন যাদের মাস্ক পরা বাধ্যতামূলক। উইন্ডসর এবং মেইডেনহিডের মেয়র জন স্টোরি বলেন, শনিবারের শেষকৃত্য হবে প্রিন্স ফিলিপের প্রতি শ্রেষ্ঠ সম্মান। সবার জন্য কঠোর বার্তা হচ্ছে—সবাইকে এই অনুষ্ঠান থেকে দূরে থাকতে হবে। কারণ শেষকৃত্য দেখার কিছু নেই।

  • সর্বশেষ