শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ১১.৪২ শতাংশ ◈ কূটনীতিক পরিচয়ে ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সতর্ক করলো ঢাকার মার্কিন দূতাবাস ◈ পশ্চিমবঙ্গে মাদকের চেয়েও বিপজ্জনক বস্তু এখন গরুর মাংস ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১,৫৯৩ ◈ ফ্যাসিস্ট সরকারের আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে: আইনমন্ত্রী ◈ ১৪ মাস পর ডলার বিক্রি শুরু করল বাংলাদেশ ব্যাংক ◈ স্পীকারের সঙ্গে ফ্রান্সের সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ : দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সংসদীয় ককাস গঠনের ওপর গুরুত্ব ◈ ঢাকার দুই সিটিতে প্রার্থী প্রায় চূড়ান্ত—নির্দলীয় ভোটেও বিএনপি-জামায়াতের সমর্থনেই জমবে লড়াই ◈ ছাত্রদলের দুই ধারার দ্বন্দ্বে ইতি, একই মঞ্চে আমান–রিজভী: রাজনীতিতে নতুন বার্তা ◈ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত প্রতিবেদন

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২১, ১২:১০ রাত
আপডেট : ১৪ এপ্রিল, ২০২১, ১২:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালিয়াকৈরে উত্তরবঙ্গের বাস কাউন্টার বন্ধ, যাত্রীদের ভোগান্তি চরমে

ফজলুল হক: বুধবার (১৪ এপ্রিল) থেকে তৃতীয় ধাপের লকডাউন ঘোষণায় গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় উত্তরবঙ্গের সকল বাস কাউন্টার বন্ধ করে দিয়েছে হাইওয়ে পুলিশ। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। সরকারী নির্দেশ না পাওয়া পর্যন্ত উত্তরবঙ্গের এসব বাস কাউন্টার বন্ধ থাকবে বলে জানা গেছে।

[caption id="attachment_1330226" align="aligncenter" width="666"] kaliakair pic[/caption]

সরেজমিনে দেখা গেছে, তৃতীয় ধাপের লকডাউন ঘোষণায় হাইওয়ে পুলিশ মঙ্গলবার সকাল থেকে উত্তরবঙ্গের সব বাস কাউন্টার বন্ধ করায় চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। চন্দ্রা থেকে ছেড়ে যাওয়া কোনো দুরপাল্লার বাস না থাকায় যাত্রীরা বিভিন্ন ট্রাক, পিকআপ, সিএনজি, অটোরিক্সাসহ বিভিন্ন যানবাহনে যার যার গন্তব্য স্থানে যাচ্ছে। এসব যানবাহনে ১০০ টাকার ভাড়া ৫০০ টাকা দিয়ে যেতে হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। তবে হাইওয়ে পুলিশ বলছে সরকারী নির্দেশ না পাওয়া পর্যন্ত উত্তরবঙ্গের সব কাউন্টার বন্ধ থাকবে।

গোবিন্ধগঞ্জ ও নওগাঁ যাওয়ার যাত্রী হাবিবুর ও সবুজ জানান, বাড়িতে যাব তাই সকাল থেকে কাউন্টারের সামনে বসে আছি। প্রায় ৩টা বেজে গেল কোনো কাউন্টার খোলা পাচ্ছি না। তবে ট্রাকে যেতে হলে ৫০০ টাকার ভাড়া ১০০০ টাকা চায়। কিভাবে যে বাড়িতে যাব!

সালনা হাইওয়ে কোনাবাড়ি থানার (ওসি) মীর গোলাম ফারুক জানান, দ্বিতীয় ধাপের লকডাউন সরকার এখনো বন্ধ করেনি, এখনো চলছে। তাই আমরা সব কাউন্টার বন্ধ রাখছি। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত সব কাউন্টার বন্ধ থাকবে।

  • সর্বশেষ