শিরোনাম
◈ মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর ◈ প্রতি মাসে ভ্যাট রিটার্ন জমার বাধ্যবাধকতা ফিরছে, অনুমোদনের পর প্রস্তাব উঠবে সংসদে ◈ এসএসসির খাতা চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেল ৩০৭৯ শিক্ষার্থী, ফল জানা যাবে যেভাবে ◈ ধানমন্ডি ২৭ নম্বরের একটি ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট ◈ শেখ সেলিমে হাই ভোল্টেজ ধামাকা: বিগ ফান্ডিংয়ে ডিসেম্বরে উঠ‌তে পা‌রে ঝড় ◈ সাগরে বাড়ছে স্কুইডের সংখ্যা, গবেষণায় মিলল নতুন কারণের ইঙ্গিত ◈ অ্যাতলেটিকোর বিরু‌দ্ধে ক‌ষ্টের জ‌য়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু লিভারপুলের  ◈ দুর্বল প্রতিপক্ষ‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে বা‌র্সেলোনার শুভ যাত্রা ◈ অস্ট্রেলিয়ার ক্রিকেটে গৃহযুদ্ধ! বিগব‌্যাশ লি‌গে বেসরকারিকরণের বিরোধিতা বাড়ছে  ◈ ৭০ বছর পেরোলেই পদ ছাড়তে হবে, পি‌টি উষাদের নির্দেশ আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার 

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২১, ০৯:৪৪ রাত
আপডেট : ১৪ এপ্রিল, ২০২১, ০২:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকারি বিধিনিষেধ মেনে চলার আহ্বান ১১ বিশিষ্ট নাগরিকদের

বাশার নূরু: [২] বিবৃতিদাতারা হলেন- আবদুল গাফ্ফার চৌধুরী, হাসান আজিজুল হক, অনুপম সেন, রামেন্দু মজুমদার, সারোয়ার আলী, মফিদুল হক, মামুনুর রশীদ, মুনতাসীর মামুন, শাহরিয়ার কবীর, আবদুস সেলিম ও নাসির উদ্দীন ইউসুফ।

[৩] মঙ্গলবার এক বিবৃতিতে তারা বলেন, নতুন করে বাংলাদেশেসহ সারাবিশ্বে করোনা অতিমারি ভয়ংকর রূপ নিয়েছে। বাংলাদেশে কভিড-১৯ এর নতুন রূপ ভয়াবহ। এরকম পরিস্থিতিতে করোনা সংক্রমণ রোধে আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। স্বাস্থ্যসেবা বাংলাদেশে আশানুরূপ উন্নতি করেনি একথা আমরা সবাই জানি। কিন্তু আমরা সবাই যদি সরকারি বিধিনিষেধ মেনে চলি ও করোনা প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশনা মেনে চলি তাহলে নিশ্চয়ই করোনা মোকাবেলায় গত বছরের মতো সফল হতে পারব।

[৪] তারা বলেন, সরকার ১৪-২১ এপ্রিল সাত দিনের জন্য জরুরি প্রয়োজন ছাড়া অফিস-আদালত, দোকানপাট, বিপনীবিতানসহ সব ধরনের যানবাহন সম্পূর্ণ বন্ধ রেখে করোনা প্রতিরোধে যে নির্দেশনা জারি করেছে তা যথাযথভাবে সবাইকে মেনে চলার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে সরকারকে লকডাউন বিধিনিষেধ পালনে কঠোর ভূমিকা পালনের আহ্বান জানাই। আমাদের সবার নিরাপদ জীবন ও সুস্বাস্থ্যের নিশ্চয়তা বিধানে সব ধরনের বিধিনিষেধ পালন দেশের সব নাগরিকের দায়িত্ব। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে করোনা অতিমারিরে নিয়ন্ত্রণ করি। টিকা নিন, মাস্ক পরুন,পারস্পরিক দূরত্ব বজায় রাখুন... নিজেকে সুরক্ষিত রাখুন, অপরকে সংক্রমণ থেকে মুক্ত রাখুন।

  • সর্বশেষ