শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২১, ০৬:৪৪ বিকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০২১, ০৬:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেম্পু চালক বাবার পঙ্গুত্ব, ভাইয়ের আত্নহত্যা; লড়াই করে অভিষেকেই নায়ক সাকারিয়া

স্পোর্টস ডেস্ক : [২] চেন্নাই আইপিএলের নিলামও সাক্ষী থাকল সেইরকম এক রূপকথার। নাম চেতন সাকারিয়া। গুজরাতের এক তরুণ ক্রিকেটার তিনি। বাঁ-হাতি এই পেসার নজর কাড়েন ঘরোয়া ক্রিকেটে। সৈয়দ মুস্তাক আলিতে অসাধারণ পারফরম্যান্স করেন তিনি।

[৩] ভারতের গুজরাটের এক তরুণ ক্রিকেটার চেতন সাকারিয়া। বাবা পেশায় একজন টেম্পোচালক। শুরু থেকেই দারিদ্রতার সঙ্গে তাদের বসবাস। দিন আনে দিন খেয়ে চলতো তারা, কখনো বা থাকতেন না খেয়ে। তিনটি দূর্ঘটনার পরে তিনি এখন পুরোপুরি শয্যাশায়ী এবং উপার্জন করতে পারছেন না। তবে চরম এই দারিদ্র্যতাকে পেছনে ফেলে অবশেষে পরিবারের স্বপ্ন পূরণ করে ফেললেন সাকারিয়া। আইপিএলে নিলামে বনে গেলেন কোটিপতি।

[৪] গুজরাটের ভাবনগর জেলা থেকে ১০ কিলোমিটার দূরে ভারতেজ গ্রামে চেতন সাকারিয়ার জন্ম। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতেন ক্রিকেটার হওয়ার। দারিদ্রতার কারণে সেটা খুব একটা সহজ ছিল না তার। তবে এই দারিদ্রতা থামাতে পারেনি অদম্য চেতনকে। নিজের জেদ এবং কঠোর পরিশ্রমের ফলেই বিশ্বের সবচেয়ে বড় টি-টোয়েন্টি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে জায়গা করে নিয়েছেন। গত আসরে আরসিবির নেট বোলার হওয়ার সময়ই নজরে আসেন চেতেন। এবারের আইপিএল নিলামে রাজস্থান রয়্যালস ১ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে চেতনকে। -আইপিএল নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়