শিরোনাম
◈ সিটি করপোরেশন আগে, ধাপে ধাপে ইউপি— আসছে নির্বাচনের রোডম্যাপ ◈ গুলশানে নিজের ফ্ল্যাটে উঠছেন ড. ইউনূস ◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২১, ০৫:২৭ বিকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০২১, ০৫:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেহেরপুরে জামায়াতের মহিলাকর্মী ও রোকনসহ ৮ জনকে আটক করেছে পুলিশ

মেহেরপুর প্রতিনিধি: [২] মেহেরপুর শহরের মারকাজ মসজিদের সামনে একটি বাড়ি থেকে ৭ জন জামায়াতে মহিলা কর্মী এবং পৌর জামায়াতের রোকনসহ ৮ জনকে আটক করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদেরকে আটক করা হয়।

[৩] আটককৃতরা হলেন মেহেরপুর পৌর জামায়াতের রোকন মনিরুজ্জামান, মুজিবনগর উপজেলার গৌরীনগর গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে জাকিয়া সুলতানা, জয়পুর গ্রামের হাফেজ মোঃ ইয়ামিনের মেয়ে সুরাইয়া খাতুন, আমঝুপি মিরপাড়ার রফিকুল আলমের মেয়ে সাবিয়া সুলতানা, গাংনীর চৌগাছা পাড়ার সামিউল ইসলামের মেয়ে ফাতেমা খাতুন, গাড়াডোব গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে রিক্তা খাতুন, চুয়াডাঙ্গার হাজরাহাটি গ্রামের সাখাওয়াত হোসেনের মেয়ে আয়েশা খাতুন, খন্দকার আবুল বাশারের মেয়ে রাবেয়া খাতুন।

[৪] পুলিশ সূত্রে জানা গেছে, শহরের মারকাজ মসজিদের সামনে পৌর জামায়াতের রোকন মনিরুজ্জামানের বাড়িতে বর্তমান পরিস্থিতিতে নাশকতার চেষ্টায় তারা বৈঠক করছিল। এমন অবস্থায় গোপন সূত্রে তাদেরকে অনেক জিহাদি বইসহ আটক করা হয়েছে।

[৫] সদর থানার ওসি শাহ দারা খান জানান, নাশকতার চেষ্টাই তারা গোপনে বৈঠক করছিল। গোপন সূত্রের মাধ্যমে আমরা তাদেরকে আটক করি এবং সাথে অনেক জেহাদী বই পাওয়া গেছে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে মামলার প্রস্ততি চলছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়