শিরোনাম
◈ লাহোরে আইসিসি ও পিসিবি-র জরুরি বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন বুলবুল ◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২১, ১১:৩৭ দুপুর
আপডেট : ১৩ এপ্রিল, ২০২১, ০১:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অং সান সু চির বিরুদ্ধে আরও একটি নতুন অভিযোগ দায়ের

তাহমীদ রহমান: [২] গত আগস্টে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির নেতাদের সঙ্গে দেখা করে সু চি করোনাবিধি ভেঙেছেন বলে সামরিক সরকার আগেই অভিযোগ তুলেছিলো। এবার দুর্যোগ ব্যবস্থাপনা আইনে তার বিরুদ্ধে আনা হলো ফৌজদারি অভিযোগ। টাইমস অফ ইন্ডিয়া

[৩] সোমবারের এই অভিযোগের আগে সু চির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে পাঁচটি মামলা হয়েছে।

[৪] রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে আনা মামলার শুনানি হয়েছে সোমবার। সু চি ছাড়াও মিয়ানমারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উ উইন মিন্ট এবং নেপিদো ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও এনএলডির এমপি ডা. মিউ অং ভিডিও কলে শুনানিতে অংশ নেন।

[৫] অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স জানিয়েছে, বিক্ষোভ দমনে দুই মাসের বেশি সময় ধরে নিরাপত্তা বাহিনীর দমনাভিযানে গুলিতে শিশুসহ সাত শতাধিক নিরস্ত্র বিক্ষোভকারী নিহত হয়েছে। নিউজ সিজিটিএন

[৬] আল জাজিরা জানায়, রাজধানী নেপিদোর আদালতের শুনানির পরে আইনজীবী মিন মিন সোয়ে বলেছেন, সু চিকে প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা আইনের ২৫নং ধারায় আবারও অভিযুক্ত করা হয়েছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়