শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২১, ১২:৩৭ রাত
আপডেট : ১৩ এপ্রিল, ২০২১, ১২:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বায়েজিদ বোস্তামী এলাকায় ইয়াবা ও চোরাই সাইকেল সহ একজন গ্রেপ্তার

রাজু চৌধুরী: ৫০ পিস ইয়াবা ও ০৪ টি চোরাই বাইসাইকেলসহ ০১ জনকে গ্রেপ্তার করেছে সিএমপির বায়েজিদ বোস্তামী থানা পুলিশ।
জানা গেছে, সোমবার ১২ এপ্রিল এস আই মেহের অসিম দাশ সংগীয় অফিসার ও ফোর্স সহ স্পেশাল-৩৪ (নৈশ) ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে, বায়েজিদ বোস্তামী থানাধীন দক্ষিণ শহীদনগরস্থ শীতলঝর্ণা খাল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ০৪ টি চোরাই বাইসাইকেল ও ৫০ পিস ইয়াবা সহ মোঃ আবুল প্রকাশ আবুইল্যাকে (২৭) আটক করে তার পিতা-মৃত আমির হামজা, মাতা-রওশন আরা বেগম প্রকাশ শেফালী বেগম।

সে বায়েজিদ থানার, পশ্চিম শহীদনগর, ফকিরটিলা, মাজারের পিছনে আমির হামজার বাড়িতে বসবাস করে বলে জানা গেছে। বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ প্রিটন সরকার জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়