শিরোনাম
◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২১, ০৬:৩৮ বিকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০২১, ০৬:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইন্দোনেশিয়ার ভূমিকম্পে জাভা দ্বীপে মৃতের সংখ্যা বেড়ে ৮

সুমাইয়া ঐশী: [২] শনিবার ৬.০ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপ। এ ঘটনায় এখন পর্যন্ত গুরুতর আহত হয়েছেন দুজন এবং আরও ১০ জন বিভিন্ন মাত্রায় আহত হয়েছেন বলে জানিয়েছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। টাইমস অব ইন্ডিয়া

[৩] এই ভূমিকম্প পূর্ব জাভার মালাং শহরের ৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানে। এতে কয়েক’শ ঘরবাড়ি ধ্বংস হয়, পাশাপাশি নিরাপত্তার জন্য এ অঞ্চলের হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

[৪] নিহতদের মধ্যে আছেন একজন নারী, যিনি এ ঘটনায় ধসে পড়া একটি স্থাপনার পাথরের নিচে চাপা পড়ে মারা যান। এই ভূমিকম্পের ফলে সুনামি না হলেও ১ হাজার ১৮৯টি বসতবাড়ি এবং বিদ্যালয়, হাসপাতাল এবং সরকারি কার্যালয়সহ ১৫০টি স্থাপনা ধ্বংস হয়েছে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়