শিরোনাম
◈ ষড়যন্ত্রে ক্ষমতা কুক্ষিগত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধীরা: তারেক রহমান ◈ উত্থান থেকে পতন: শেখ হাসিনার দীর্ঘ রাজনৈতিক পথচলা, বিতর্ক ও অনিশ্চিত ভবিষ্যৎ ◈ যে কারণে ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র, জানালেন ডোনাল্ড ট্রাম্প ◈ এনদ্রিক দাপ‌টে পিএসজির বিরু‌দ্ধে জিত‌লো অ‌লি‌ম্পিক লিওঁ  ◈ মধ্যপ্রাচ্য সংকট: যুদ্ধবিরতি ও হরমুজ নিরাপত্তায় একমত চীন ও সৌদি আরব ◈ পাচারের টাকা ফেরত এনে ফ্যামিলি-কৃষক কার্ডে বিতরণের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ রেমিট্যান্সে শক্তিশালী প্রবৃদ্ধি, ১৯ দিনে ২.১২ বিলিয়ন ডলার ◈ আদালত হয়রানির জায়গা নয়, মানুষের আস্থার জায়গা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পৌরসভা প্রতিষ্ঠার দেড়শ বছরে সিটি করপোরেশন পেল বগুড়া ◈ তৌকীর হল প্রথম ‘ভিলেন’, আমাকে অনেক কাঁদিয়েছে, এতো কান্না আমার জীবনে আমি কাঁদিনি: আবুল হায়াত (ভিডিও)

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২১, ০৬:০০ বিকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০২১, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোপালগঞ্জে নানান শ্রেনী ও পেশাজীবি মানুষের মাঝে এক লক্ষাধিক মাস্ক বিতরণ

আসাদুজ্জামান বাবুল: [২] গোপালগঞ্জের জেলা প্রশাসন জেলার ৫টি উপজেলার ৪টি পৌরসভা ও ৬৮টি ইউনিয়ন ছাড়াও নানান শ্রেনীর পেশাজীবি মানুষের মধ্যে এক লক্ষাধিক মাস্ক বিতরণ করেছেন।

[৩] সোমবার সকাল ১০টার দিকে গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা জেলা শহরের সোনালী ব্যাংকের সামনে (পুরাতন লঞ্চঘাট)এলাকায় দাড়িয়ে সকল পথচারীদের মধ্যে মাস্ক বিতরন করেন।

[৪] জেলা প্রশাসক শাহিদা সুলতানা আমাদের এ প্রতিনিধিকে জানিয়েছেন, করোনার সংক্রমন হতে মানুষদের রক্ষা করতে জেলার মুকসুদপুর, কাশিয়ানী, কোটালীপাড়া, টুঙ্গিপাড়া ও সদর উপজেলার ৪টি পৌরসভা এবং ৬৮টি ইউনিয়নে এক লক্ষ মাস্ক বিতরন করা হয়েছে।

[৫] এ সময় করোনার সংক্রমণ হতে মানুষকে রক্ষা পেতে সচেতন হতে বলা হয়েছে। সরকার ঘোষিত নির্দেশিকা মেনে সকলকে চলতে বলে জেলা প্রশাসক শাহিদা সুলতানা আরো বলেছেন, কেউ যদি সরকারের নির্দেশিকা মেনে না চলেন তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

[৬] অপরদিকে আমাদের কোটালীপাড়া প্রতিনিধি, মাহাবুব সুলতান জানিয়েছেন, কোটালীপাড়া উপজেলা প্রশাসন একটি পৌরসভাসহ ১১টি ইউনিয়নে ২০ হাজার মাস্ক বিতরণ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়