শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২১, ০১:৪৬ দুপুর
আপডেট : ১২ এপ্রিল, ২০২১, ০১:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিষেকের সঙ্গে একাত্মাপ্রকাশ করেন মিমো, বাবার সঙ্গে তুলনায় সমস্যায় ভুগতেন মিঠুন-পুত্র

নিজস্ব প্রতিবেদন: অমিতাভ বচ্চন এবং মিঠুন চক্রবর্তী— দুই মহানায়কের ছেলে হওয়ায় পদে পদে তুলনা ও সমালোচনার শিকার হতে হয়েছে অভিষেক ও মিমোকে। কী ভাবে সেই পরিস্থিতি সামাল দিতে হয়, মিমো তার শিক্ষা নেন অভিষেক বচ্চনের থেকে। এমনটাই জানালেন সম্প্রতি এক সাক্ষাৎকারে। আনন্দবাজার

বেশ কয়েক বছরের বিরতির পরে মিঠুনের ছেলে মিমোর একাধিক নতুন ছবি মুক্তি পেল। কিছু আবার মুক্তির পথে। মাস কয়েক আগে মুক্তি পেয়েছে ‘ম্যায় মুলায়ম সিংহ যাদব’। নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে সম্প্রতি শ্যুটিং শেষ করলেন ‘জোগিরা সারা রা রা’র।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বাবা মিঠুন চক্রবর্তীর সঙ্গে তাঁর তুলনার বিষয়ে কথা বললেন মহাক্ষয় চক্রবর্তী ওরফে মিমো। মিমোর কথায়, ‘‘আগে বাবার সঙ্গে তুলনায় মানসিক চাপ হত। তবে এখন বিষয়টাকে সামলে নিয়েছি। কারণ এটা তো সত্য।’’ মিমোর মতে, তাঁর বাবা জীবনে যা অর্জন করেছেন, তার তুলনায় মিমোর সম্বল সামান্যই। তাই তিনি তুলনার বিষয়টাকে অন্য ভাবে গ্রহণ করেন এখন। নিজের উন্নতির স্বার্থে কাজে লাগান সেটা।

তাঁর কথায়, আমি অভিষেক বচ্চনের থেকে শিখেছি। তাঁকে তাঁর বাবার সঙ্গে তুলনা করা হলে, তিনি সেটিকে কাজে লাগিয়েছেন। একই সঙ্গে নিজেকে ভাল অভিনেতা হিসেবে প্রমাণও করেছেন।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়