শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২১, ০৬:৪৮ বিকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০২১, ০৬:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজারে ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রয় কেন্দ্রের উদ্বোধন

স্বপন দেব : [২] দেশব্যাপী করোনা পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ প্রোটিন নিশ্চিতকরণে প্রাণিসম্পদ অধিদপ্তর, মৌলভীবাজার জেলায় ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রয় গাড়িতে করে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করা হয়েছে।

[৩] শনিবার (১০ এপ্রিল)দুপুর ২টায় উপজেলা চৌমুহনা চত্বরে ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে দুধ, ডিম ও মাংস বিক্রির উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. আব্দুস সামাদসহ প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তাবৃন্দ। জেলা প্রাণিসম্পদ বিভাগ জানিয়েছে, এটি ৪৫ দিনের একটি প্রোগ্রাম।

[৪] প্রতিদিন ভ্রাম্যমাণ গাড়িটি সদর উপজেলার বিভিন্ন সড়কে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে। তবে জনসাধারণকে সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে এ গাড়ি থেকে কেনাকাটা করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়