শিরোনাম
◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২১, ০৫:১৮ বিকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০২১, ০৫:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আবারো দুর্দান্ত সেঞ্চুরি হাঁকালেন নিগার সুলতানা

রাহুল রাজ: [২] প্রোটিয়া নারীদের বিপক্ষে এক ম্যাচ পর ব্যাট হাতে আবার জ্বলে উঠলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আরেকবার খেললেন ১০১ রানের অপরাজিত ইনিংস। সিলেটে অধিনায়কের দুর্দান্ত সেঞ্চুরিতে সাউথ আফ্রিকা নারী ইমার্জিং দলের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩৬ রানের লড়াকু সংগ্রহ গড়েছে বাংলাদেশ ইমার্জিং নারী দল।

[৩] টানা তিন জয়ে সিরিজ নিশ্চিত করা বাংলাদেশ টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। সিরিজের দ্বিতীয় ম্যাচে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলা নিগার আরেকটি সেঞ্চুরি উপহার দেন। ১৩২ বলের ইনিংস ছিল আটটি চার ও একটি ছয়ের মার।

[৪] সিরিজজুড়ে দারুণ ধারাবাহিক ওপেনার মুর্শিদা খাতুন ৪১ রানের ইনিংস খেলে হন রান আউট। এ বাঁহাতির ৭৮ বলের ইনিংসে চারের মার ছিল পাঁচটি। পাঁচ নম্বরে ব্যাট করতে নামা সোবহানা মোস্তারি ৫২ বলে ৪৫ রান করেন। তিন বাউন্ডারির সঙ্গে ছিল এক ছক্কা।

[৫] শেষে ক্যামিও ইনিংস খেলে দলের রান বাড়িয়ে দেন লতা মন্ডল। ১৬ বলে একটি করে চার-ছক্কায় ২৫ রান করে থাকেন অপরাজিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়