শিরোনাম
◈ পিছিয়ে যাচ্ছে ই‌ন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ◈ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনির কন্যা, জামাতা, পুত্রবধূ ও নাতি নিহত ◈ ফ্লাইট স্থগিতের কারণে বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ◈ হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনি, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ◈ খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন: ইরানের দুই সংবাদমাধ্যমের খবর ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট ◈ হামলায় খামেনি নিহত, পাওয়া গেছে তার মরদেহ: রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা ◈ ইরানে ফের হামলা শুরু করেছে ইসরায়েল ◈ রাতে নতুন করে হামলা শুরু, বিকট বিস্ফোরণে কাঁপছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২১, ০৩:৩৭ দুপুর
আপডেট : ১১ এপ্রিল, ২০২১, ০৩:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১৫ আইপিএল জুয়াড়ি গ্রেপ্তার

সুজন কৈরী: [২] কেরাণীগঞ্জের মধ্য চরাইল এলাকায় অভিযান চালিয়ে টেলিভিশনে সম্প্রচারিত আইপিএল খেলার উপর টাকা দিয়ে জুয়া খেলা অবস্থায় ১৫ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

[৩] গ্রেপ্তারকৃতরা হলেন- সনি মিয়া (২৪), রিয়াজ (৩৭), সেলিম (২৮), লুৎফর (৪৮), মামুনুর রশিদ (২৭), কাউসার (৩২), হানিফ বয়াতি (২১), জুয়েল (২৮), নজরুল ইসলাম (৪২), রাসেল (২১), সোলায়মান হাওলাদার (২৭), রমজান আলী ওরফে রবিউল (৪৫), নাঈমুল গাঁজী (২৪), শাকিল হাওলাদার (২১) ও ডায়মন্ড (২৪)।

[৪] রোববার র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির শোয়েব বলেন, শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১টি টেলিভিশন, ১টি রিমোট কন্ট্রোল, ১৩টি মোবাইল ফোন ও নগদ ৯ হাজার ২০টাকা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

[৫] প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে র‌্যাব জানতে পেরেছে, তারা পেশাদার অনলাইন জুয়াড়ি। বেশ কিছুদিন ধরে একে অন্যের সাথে টেলিভিশনে সম্প্রচারিত হওয়া আইপিএল খেলার প্রতি বল ও ওভার প্রতি টাকা দিয়ে জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে এবং জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়