শিরোনাম
◈ মার্সেইকে গোল বন্যায় ভাসা‌লো পিএসজি ◈ ভার‌তের বিরু‌দ্ধে কেন খেলবে না সেটাই বুঝতে পারছি না, পাকিস্তানের অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ যে কোনো বড় দলের সা‌থে আমা‌দের লড়াই করার ক্ষমতা আ‌ছে, বল‌লেন নেপালের অধিনায়ক ◈ আজ রাজধানীর ৮ স্থানে তারেক রহমানের নির্বাচনী জনসভা ◈ আজ প্রধান উপদেষ্টার শেষ বৈঠক ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২১, ০৯:৫৩ সকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০২১, ০৯:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইরিশ প্রধানমন্ত্রী উত্তর আয়ারল্যান্ড সহিংসতার বিরুদ্ধে সতর্ক করলেন

তাহমীদ রহমান: [২] উত্তর আয়ারল্যান্ডে সংঘর্ষের রাতেই ১৪ পুলিশ অফিসার আহত হওয়ার পরে আইরিশ প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন শনিবার উত্তর আয়ারল্যান্ডে সাম্প্রদায়িক দ্বন্দ্বের বিরুদ্ধে সতর্কতা জারি করেছেন। আল জাজিরা, ভয়েস অফ আমেরিকা

[৩] শুক্রবার রাতে অফিসারদের উপর পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে নর্দার্ন আয়ারল্যান্ডের পুলিশ সার্ভিস।

[৪] সাম্প্রতিক বিশৃঙ্খলায় আহত মোট অফিসারের সংখ্যা ৮৮জন।

[৫] শনিবার ১৯৯৮ সালের গুড ফ্রাইডে চুক্তির ২৩তম বার্ষিকী উপলক্ষে উত্তর আয়ারল্যান্ডে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তিন দশকে ৩ হাজার ৬০০ জনেরও বেশি মানুষকে হত্যা করার অভিযোগ আছে।

[৬] মার্টিন একটি বিবৃতিতে বলেন, আমাদের এই চুক্তি ভবিষ্যতের প্রজন্মের কাছে এই সাম্প্রদায়িক হত্যার ঘটনা ও রাজনৈতিক বিভেদ না ঘটাতে পারে তা বাস্তবায়ন করবো। তিনি আরও বলেন, আমরা যারা এখন রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব নিয়ে এগিয়ে চলেছি তাদের নিশ্চিত করতে হবে এমন ঘটনা যেনো না হয় আর।

[৭] আইরিশ পররাষ্ট্রমন্ত্রী সাইমন কোভনি বলেছেন, এটি একটি কঠিন ও উদ্বেগজনক সপ্তাহ ছিল।

[৮] ব্রিটেনের উত্তর আয়ারল্যান্ডের সেক্রেটারি ব্র্যান্ডন লুইস বলেছেন, উত্তর আয়ারল্যান্ডকে তার বিভাজক অতীতকে পিছনে ফেলে সমর্থন করা আমাদের সকলেরই কর্তব্য। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়