শিরোনাম
◈ লাহোরে আইসিসি ও পিসিবি-র জরুরি বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন বুলবুল ◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২১, ১২:২১ রাত
আপডেট : ১১ এপ্রিল, ২০২১, ১২:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার প্রিন্সেস লতিফার ‘বেঁচে’ থাকার প্রমাণ চাইলো জাতিসংঘ

অনলাইন ডেস্ক: এক ভিডিওতে দুবাই শাসকের কন্যা রাজকুমারী লতিফা বিনতে মোহাম্মদ আল মাকতুম তাকে বন্দী করে রেখেছেন তার বাবা বলে অভিযোগ করার পর বিষয়টি নিয়ে সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষের কাছে জানতে চেয়ে ছিলো জাতিসংঘ। তবে লতিফা বেঁচে আছেন নাকি মারা গেছেন সে ব্যাপারে কোনো তথ্য নেই।

এবার জাতিসংঘের মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (ওএইচসিএইচআর) তার বেঁচে থাকার প্রমাণ চেয়েছে। সংস্থাটির বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

উল্লেখ্য, ২০১৮ সালে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন লতিফা। এরপর থেকে বন্দী অবস্থায় আছেন তিনি। লতিফার সেই ভিডিও প্রকাশ করে বিবিসি। সেখানেই লতিফা তার জীবন নিয়ে শঙ্কার বিষয়টি প্রকাশ করেন। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ব্রিটেনের পররাষ্ট্র এবং উন্নয়ন বিষয়ক কার্যালয়। তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যালোচনার কথা জানিয়েছে।
রাজকুমারী লতিফা নিজেকে তার বাবা সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাখতুমের ‘জিম্মি’ বলে দাবি করেছেন। তাকে দেখা গেছে, আমি একজন জিম্মি, আমি মুক্ত না। এই কারাগারের মধ্যে আমি বন্দী। আমার জীবন আমার হাতে না।

বিডি-প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়