শিরোনাম
◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান ◈ অনৈতিক পন্থা অবলম্বন করে ক্ষমতায় আসতে চায় একটি দল: সালাহউদ্দিন আহমদ

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২১, ০৫:৫১ বিকাল
আপডেট : ১০ এপ্রিল, ২০২১, ০৬:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিশু বক্তা রফিকুল ইসলাম গাজীপুর জেলা কারাগার থেকে কাশিমপুরে

মাসুদ আলম: [২] কাশিমপুর কারাগারের জেলার মো. আবু সায়েম জানান, নিরাপত্তার স্বার্থে রফিকুল ইসলাম মাদানীকে শনিবার বেলা ১২টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২-এ আনা হয়।

[৩] গাজীপুর মহানগরের বোর্ডবাজারের কলমেশ্বর এলাকায় একটি কারখানা চত্বরে গত ১০ ফেব্রুয়ারি এক ওয়াজ মাহফিলে সরকারকে কটাক্ষ করে উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন রফিকুল। এসব অভিযোগে বুধবার গভীর রাতে র‌্যাব-১ এর ডিএডি আব্দুল খালেক বাদী হয়ে গাছা থানায় একটি মামলা করেন। বৃহস্পতিবার রফিকুলকে আদালতে পাঠায় পুলিশ। শুনানি শেষে তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

[৪] এর আগে বুধবার ভোরে গ্রামের বাড়ি নেত্রকোনা থেকে রফিকুল ইসলামকে আটক করে র‌্যাব। গত ২৫ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের বিরুদ্ধে বিক্ষোভকালে তাকে আটক করেছিল পল্টন থানা পুলিশ। পরে মুচলেকায় ছাড়া পান তিনি। সম্পাদনা : ইসমাঈল ইমু

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়