শিরোনাম
◈ ইসলামিক বক্তা মুফতি আমির হামজা কুষ্টিয়া-৩ আসনে বিজয়ী হওয়ার পর যা বললেন (ভিডিও) ◈ কোন দল কত আসন পেল: সর্বশেষ প্রাপ্ত ফল ◈ শান্তিপূর্ণ উৎসবমুখর ভোট : সুনামগঞ্জে ৫টি আসনেই বিএনপির বিজয় ◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ◈ নীলফামারীর চারটি আসনেই জয় পেয়েছে জামায়াত ◈ হাসিনাদের দুর্গে ধানের শীষের হ্যাটট্রিক: গোপালগঞ্জের ৩ আসনেই জয়ী বিএনপি ◈ বার্সেলোনাকে চার গো‌লে হারা‌লো অ্যাতলেটিকো মা‌দ্রিদ ◈ যে চার আসনে ‘না’ ভোট জয়ী ◈ বিশ্বকাপে নেপাল‌কে হারা‌লো ইতালি ◈ বিএনপি ও তারেক রহমানকে মার্কিন দূতাবাসের অভিনন্দন: একসাথে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২১, ০৫:৪০ বিকাল
আপডেট : ০৯ এপ্রিল, ২০২১, ০৫:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের নন্দীগ্রামে মমতার আহত হওয়ার ঘটনায় সিবিআই তদন্তের আবেদন খারিজ করেছেন সুপ্রিমকোর্ট

সুমাইয়া ঐশী: [২] নির্বাচনী প্রচারণায় গিয়ে মমতার আহত হওয়ার ঘটনার তদন্ত সিবিআইকে দিতে সুপ্রিমকোর্টে আর্জি জানিয়েছিলেন উত্তরপ্রদেশের ৩ জন আইনজীবী । তবে এই আর্জি খারিজ করে দিয়েছে দেশটির আদালত। সেইসঙ্গে বিষয়টি নিয়ে হাইকোর্টে আবেদন জানানোর পরামর্শ দিয়েছেন দেশটির প্রধান বিচারপতি এসএ বোবদের নেতৃত্বাধীন তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ। আনন্দবাজার

[৩] এর প্রতিক্রিয়ায় আবেদনকারীরা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, মমতা বন্দোপাধ্যায় রাজ্যের প্রশাসনিক প্রধান, তিনি যখন এই ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ করেছেন তখন তা নিয়ে একটি স্বচ্ছ তদন্ত হওয়া দরকার। তাছাড়া ভবিষ্যতে নির্বাচনকালীন এই ধরনের ঘটনা ঘটলে তা কীভাবে তদন্ত হবে তার নির্দেশনাও চাওয়া হয়েছিলো। তবে আবেদনটি খারিজ করে দিয়েছেন আদালত। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়