শিরোনাম
◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা ◈ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের সময় পিছিয়ে নতুন সময় ঘোষণা

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২১, ১২:৪২ দুপুর
আপডেট : ০৯ এপ্রিল, ২০২১, ১২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহী হাসপাতালে করোনা উপসর্গে তিনজনের মৃত্যু

মঈন উদ্দীন: [২] রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতের বিভিন্ন সময় তাদের মৃত্যু হয়। এর মধ্যে আইসিইউতে এবং ২৯ ও ৩০ নং করোনা ওয়ার্ডে মারা যায় উপসর্গে আক্রান্ত রোগীরা বিষয়টি নিশ্চিত করেছে হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

[৩] তিনি বলেন, যে তিনজন মারা গেছে তাদের শ্বাসকষ্টসহ করোনার সব উপসর্গ ছিল। তাদের নমুনা সংগ্রহ করার পর স্বাস্থ্যবিধি মেনে তাদের দাফন করার নির্দেশ দেয়া হয়েছে। তিনি আরও বলেন, করোনাভাইরাসে আক্রান্ত ৪১ জন রোগি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

[৪] এদের মধ্যে গুরুতর অবস্থায় আইসিইউতে রাখা হয়েছে আটজনকে। এছাড়াও করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৫ জন। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এদিকে গত বুধবার বিভাগের পাবনা ও বগুড়ায় একজন করে এ দুজনের মৃত্যু হয়।

[৫] বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৪২০ জনের মৃত্যু হলো করোনায়। এর মধ্যে সর্বোচ্চ ২৬৬ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৫৯ জন মারা গেছেন রাজশাহীতে।

[৬] এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২৭ জন, নাটোরে ১৪ জন, জয়পুরহাটে ১০ জন, সিরাজগঞ্জে ১৮ জন এবং পাবনায় ১২ জনের মৃত্যু হয়েছে। বুধবার বিভাগে নতুন ২০১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়