শিরোনাম
◈ বিশ্বজুড়ে কোথায় কোথায় মার্কিন বোমারু বিমান মোতায়েন থাকে? যা জানাগেল ◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২১, ০৯:৩২ সকাল
আপডেট : ০৯ এপ্রিল, ২০২১, ০৯:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শাস্তি পেলেন পিএসজির নেইমার, আগামী দুই ম্যাচ নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক : [২] লিগ ওয়ানে স্ত্রাসবুর ও সাঁত এতিয়েনের বিপক্ষে এই তারকা ফরোয়ার্ডকে পাবে না পিএসজি। লিলের বিপক্ষে লাল কার্ড পাওয়ায় এই সিদ্ধান্ত নেইমারের বিরুদ্ধে।

[৩] ফ্রেঞ্চ লিগ ওয়ানে ঘরের মাঠে গত শনিবার (৩ এপ্রিল) লিলের বিপক্ষে ১-০ গোলে হারা ম্যাচের শেষ দিকে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন নেইমার। সেই ঘটনায় বুধবার তার শাস্তির কথা জানায় ফরাসি ফুটবল কর্তৃপক্ষ।

[৪] ম্যাচের নির্ধারিত সময়ের শেষ মিনিটে লিলের ডিফেন্ডার তিয়াগোর চ্যালেঞ্জে পড়ে যান নেইমার। মাঠের বাইরে তিয়াগোকে ধাক্কা মেরে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন তিনি। ঘটনাটিকে কেন্দ্র করে মাঠে ছড়ায় উত্তেজনা। পরে তিয়াগোকেও লাল কার্ড দেখান রেফারি।

[৫] ফরাসি লিগ কর্তৃপক্ষ নেইমারকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে, তবে স্থগিত থাকবে এক ম্যাচের শাস্তি। আগামী শনিবার (১০ এপ্রিল) স্ত্রাসবুরের মাঠে খেলবে পিএসজি। আগামী ১৮ এপ্রিল ঘরের মাঠে ফরাসি চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ সাঁত এতিয়েন।

[৬] দুই মাসের বেশি সময় পর চোট কাটিয়ে ওই ম্যাচ দিয়েই লিগ ওয়ানে শুরুর একাদশে ফিরেছিলেন নেইমার। দলের পরাজয়ের পাশাপাশি তার জন্য ব্যক্তিগতভাবেও ম্যাচটি শেষ হয় চরম হতাশায়; প্রতিযোগিতায় সবশেষ ১৫ ম্যাচে তৃতীয়বারের মতো লাল কার্ড দেখেন ব্রাজিলিয়ান তারকা। প্যারিসটাইমস/ বিডিনিউজ

  • সর্বশেষ