শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২১, ০৯:৩০ সকাল
আপডেট : ০৯ এপ্রিল, ২০২১, ০৯:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩ দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে খুলনায়

অনলাইন ডেস্ক: খুলনার বিভিন্ন এলাকায় শুক্রবার (৯ এপ্রিল) থেকে তিনদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।বৃহস্পতিবার (৮ এপ্রিল) সংবাদমাধ্যমে পাঠানো ওজোপাডিকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মো. মাহমুদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঝড়ো মৌসুম ও পবিত্র রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকল্পে বিবিবি-১ এর আওতাধীন ৬টি ১১ কেভি ফিডারের ‘জঙড’ কাজের জন্য শুক্রবার (৯ এপ্রিল), রোববার (১১ এপ্রিল) ও সোমবার (১২ এপ্রিল) এই তিনদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এরমধ্যে শুক্রবার (৯ এপ্রিল) দুপুর ২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত সার্কিট হাউজ ফিডার, সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত বিবিবি-৪ এর ৩৩ কেভি সেন্ট্রাল-জোড়াগেট সোর্স লাইন ফিডার, সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত বিবিবি-২ এর ১১ কেভি স্টেডিয়াম ফিডারন, সকাল সাড়ে ৯টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত ১১ কেভি কমিশনার ফিডার, সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিবিবি-৪ এর ১১ কেভি সবুজবাগ ফিডার, সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিবিবি-৪ এর ১১ কেভি নিরালা ফিডার।
এছাড়া আগামী ১১ এপ্রিল রোববার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিবিবি-১ এর আওতাধীন ইন্ডাস্ট্রিয়াল ফিডার, রূপসা সেতু ফিডার, হরিণটানা ফিডার এবং আগামী ১২ এপ্রিল (সোমবার) সকাল ৯ থেকে বিকেল ৫টা পর্যন্ত ইন্ডাস্ট্রিয়াল ফিডার, ফেরিঘাট ফিডার ও জিন্নাহপাড়া ফিডারের বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।বাংলা নিউজ২৪,কালের কন্ঠ
  • সর্বশেষ
  • জনপ্রিয়