শিরোনাম
◈ মানুষকে ব্যাগে ভরে ফেললে কী হয়? খুনের আগে চ্যাটজিপিটি ব্যবহার করে পরিকল্পনা নিয়েছিল ঘাতক ◈ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হঠাৎ ছাত্রদল-শিবিরের মধ্যে অস্থিরতা, নেপথ্যে কী? ◈ এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির বিরু‌দ্ধে লড়‌বে চেলসি ◈ কোন পথে যাচ্ছে জামায়াত-এনসিপি ◈ চোটে জর্জরিত নেইমারের ব্রাজিল বিশ্বকাপ দলে ফেরার সুযোগ বাড়ছে ◈ তিন বছরে বন্ধ ৪০০ পোশাক কারখানা, ঝুঁকিতে গার্মেন্টস শিল্প  ◈ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা অনিশ্চিত, আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বেড়েছে ◈ ইরান যুদ্ধের সময় আমিরাতে গোপনে ‘আয়রন ডোম’ মোতায়েনের অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে ◈ ইরানবিরোধী অভিযানে ব্যবহৃত যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড ঘাঁটিতে আগুন ◈ লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ১৪ জন নিহত

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ০৫:৪২ বিকাল
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ০৫:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দৌলতদিয়ায় পদ্মার এক আইড় ১৫ হাজার টাকায় বিক্রি

কামাল হোসেন: [২] রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলে কানু হালদারের জালে সাড়ে ১২ কেজি ওজনের একটি আইড় মাছ ধরা পরেছে।

[৩] বৃহস্পতিবার (৮ এপ্রিল) ভোরে পদ্মা ও যমুনার মোহনায় মাছটি ধরা পরে। মাছটি আড়তে বিক্রির উদ্দেশ্যে আনলে স্থানীয় উৎসুক জনতা তা দেখতে ভীর জমায়।

[৪] পরে মাছটি দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে কাছে মাছের আড়তে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছ ব্যবসায়ী মো. শাজাহান মিয়া সম্রাট ১হাজার ১শত টাকা কেজি দরে ১৩হাজার ৭শ ৫০ টাকায় কিনে নিয়ে ঢাকার এক গার্মেন্টস ব্যাবসায়ীর কাছে ১২শ টাকা কেজি দরে ১৫ হাজার টাকায় বিক্রি করেন।

[৫] এ বিষয়ে দৌলতদিয়া ফেরি ঘাটের মাছ ব্যাবসায়ী মো. শাজাহান মিয়া সম্রাট জানান, সকালে দৌলতদিয়া মাছের আড়ত থেকে বেশী লাভের আশায় মাছটি কিনে নিয়ে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে বিকেলে ঢাকার এক গার্মেন্টস ব্যবসায়ীর কাছে ১হাজার ২শ টাকা কেজি দরে ১৫ হাজার টাকায় বিক্রি করি। মাছটি ভালো দামে বিক্রি করতে পেরে ভালই লাগছে।

[৬] এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, পদ্মা নদীর সুস্বাদু পানিতে এখন মাঝেমধ্যেই এ ধরনের বড় মাছ পাওয়া যাবে। তবে সাড়ে ১২ কেজি ওজনের আইড় মাছ সাধারনত খুব বেশি ধরা পড়ে না। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়