শিরোনাম
◈ বিদেশে জনশক্তি রপ্তানিতে ঘুরে দাঁড়ানোর আভাস, ১৭ দিনে পাড়ি ৪০ হাজার ৫৯৩ জনের ◈ টানা ৬ ঘণ্টা শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন (ভিডিও) ◈ শেষ মুহূর্তে বাতিল শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের দিল্লি বৈঠক, নেপথ্যে কী? ◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৩ প্রার্থীর সাক্ষাৎকার নিল বিএনপি, মনোনয়ন ঘোষণা পরে ◈ সুদের হার বাড়িয়ে কি হরমুজ সংকট মেটাতে পারবে যুক্তরাষ্ট্র? ◈ মিরপুরে ‘চাঁদার জাঁতাকলে’ ব্যবসায়ীরা, এক গ্রুপের চাঁদা মিটলেই হাজির আরেক গ্রুপ ◈ ৫ ওভারে জাপানের রান তাড়া করে এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের মেয়েরা ◈ ১০১ চুক্তি পর্যালোচনা করছে বাংলাদেশ, নিজ স্বার্থ রক্ষায় ব্যবস্থা নেবে ভারত ◈ গোপন বৈঠক থেকে জঙ্গি সন্দেহে আটক ২৩

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ০৪:৩৯ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ০৪:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস ভারোত্তোলনে নিশা ও মনিরার স্বর্ণ জয়

মাহিন সরকার : [২] বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস ভারোত্তোলনে বৃহস্পতিবার ৮ এপ্রিল দুটি ইভেন্টের নিষ্পত্তি হয়েছে। ইভেন্ট দুটিতে নারীদের ৭৬ কেজি ওজন শ্রেণীতে বাংলাদেশ আনসার ও নারীদের ৮১ কেজি বিভাগে বাংলাদেশ সেনাবাহিনী সোনা জিতেছে।

[৩] ৭৬ কেজি ওজন বিভাগে আনসারের জহুরা খাতুন নিশা সোনা জয়ের পথে স্ন্যাচে ৭১, ক্লিন এন্ড জার্কে ৯১, মোট ১৬২ কেজি তুলেছেন। রুপা জয়ী বাংলাদেশ সেনাবাহিনীর রোকেয়া সুলতানা সাথী স্ন্যাচে ৬৫, ক্লিন এন্ড জার্কে ৮৮, মোট ১৫৩ কেজি তুলেছেন। ব্রোঞ্জ জয়ী বাংলাদেশ জেলের আয়েশা খাতুন পান্না স্ন্যাচে ৫৩, ক্লিন এন্ড জার্কে ৬৬, মোট ১১৯ কেজি তুলেছেন।

[৪] ৮১ কেজি ওজন শ্রেণীতে সেনাবাহিনীর মনিরা কাজী স্ন্যাচে ৭৫, ক্লিন এন্ড জার্কে ৯৪, মোট ১৬৯ কেজি তুলেছেন। বাংলাদেশ আনসারের ফিরোজা পারভীন স্ন্যাচে ৫৮, ক্লিন এন্ড জার্কে ৬৫, মোট ১২৩ কেজি তুলেছেন। ব্রোঞ্জ জয়ী বাংলাদেশ জেলের অনুফা আক্তার স্ন্যাচে ৫০ ও ক্লিন এন্ড জার্কে ৫৫, মোট ১০৫ কেজি তুলেছেন।

  • সর্বশেষ