শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ০১:৫৮ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ০৩:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা রোগীদের চিকিৎসায় ঢাকার সরকারি হাসপাতালে ৭-৮শ’ শয্যা বাড়ানোর কাজ চলছে: স্বাস্থ্যসেবা সচিব

শাহীন খন্দকার: [২] রাজধানীর সরকারি হাসপাতাললোতে আরও সাতশ’ থেকে আটশ’ শয্যা বাড়ানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া। আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সচিব এ কথা জানান। গত ৪ এপ্রিল স্বাস্থ্যসেবা বিভাগের নতুন সচিব নিয়োগ পান বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া।

[৩] লোকমান হোসেন বলেন, উত্তর সিটি করপোরেশনে এক হাজার ২৫০ বেডের হাসপাতাল হচ্ছে, সেখানে প্রায় আড়াইশ’ আইসিইউ থাকবে। এটা অচিরেই উদ্বোধন হবে।’ তিনি বলেন,আজ আমি হৃদরোগ ইনস্টিটিউটে গিয়েছিলাম। সেখানে আরও ২০০ বেডের ব্যবস্থা করা হবে। আমরা পর্যায়ক্রমে বক্ষব্যধি হাসপাতালসহ অন্যান্য হাসপাতালেও ৭০০ থেকে ৮০০ বেড বৃদ্ধি করার চেষ্টা করব।

[৪]সচিব বলেন,সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। স্বাস্থ্যসেবার সঙ্গে সম্পৃক্তরা সবাই আন্তরিকভাবে কাজ করছে। টিকা কার্যক্রম চলমান আছে। এই বিষয়ে বিস্তারিত ব্রিফ করবেন মন্ত্রী মহোদয় ও ডিজি হেলথ।’ টিকার বিকল্প উৎস খুঁজে পেয়েছেন কি-না প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘সব চলছে, সব প্রচেষ্টা চলতেছে, ইনশাআল্লাহ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়