শিরোনাম
◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী ◈ ডিজেলের বড় সরবরাহে স্বস্তি, চট্টগ্রাম বন্দরে ব্যস্ততা ◈ সংঘাত ও জলবায়ু সংকটে বাড়ছে খাদ্য দুর্ভোগ, তালিকায় বাংলাদেশসহ ১০ দেশ ◈ এশিয়ান গেমস বাছাইয়ে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ ◈ মিলছে না রাজস্বের হিসাব, তবু বাড়ছে বাজেট! ◈ এবার যে জাতীয় দিবসের তারিখ পরিবর্তন করেছে সরকার ◈ ‘ভারত কেবল যুক্তরাষ্ট্রে আসে সন্তান জন্ম দিতে’, ট্রাম্পের কটাক্ষের কড়া জবাব দিল রণধীর জয়সওয়াল ◈ রাজশাহীর শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার ◈ যে কৌশলে ছাত্রীদের যৌন নিপীড়ন করতেন লম্পট জাকির!

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ০৯:১৬ সকাল
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ০৯:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভোলার মেঘনা নদীতে ফেরিতে আগুনে পুড়ছে ৫ ট্রাক ও পিকআপ

মনিরুজ্জামান:[২] ভোলার মেঘনা মাঝনদীতে ফেরিতে আগুনে পুড়ল ৫ ট্রাক ও পিকআপ ভ্যান।মেঘনা নদী‌তে কলমীলতা না‌মে এক‌টি ফে‌রি‌তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

[৩] বৃহস্পতিবার (৮ এপ্রিল) ভো‌রের দি‌কে ভোলা সদর উপজেলার ভোলার চর ও লক্ষ্মীপুর জেলার ম‌তিরহাট সীমানার মাঝামা‌ঝি মেঘনা নদী‌তে এ ঘটনা ঘ‌টে।আগুন নিয়ন্ত্রণে কাজ কর‌ছে ফায়ার সা‌র্ভিস ও নৌ পু‌লিশ সদস্যরা। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহ‌তের খবর পাওয়া যায়‌নি।

[৪] ভোলার ই‌লিশা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন পাল জানান, লক্ষ্মীপুরের মজু‌চৌধুরী ঘাট থে‌কে মালবাহী ট্রাক ও পিকআপ ভ্যান নি‌য়ে ভোলার ই‌লিশা আস‌ছিল ফে‌রি‌টি। ভোলার চর ও ম‌তিরহাট সীমানার মাঝামা‌ঝি মেঘনা নদী‌তে আস‌লে আগুন ধরে যায়। ‌

[৫] ফে‌রি‌তে থাকা এক‌টি কক‌সি‌টের পিকআপ ভ্যান থে‌কে আগু‌নের সূত্রপাত। এতে মুহূর্তের ম‌ধ্যে আগুন‌ ছ‌ড়ি‌য়ে প‌ড়ে। সকাল সোয়া ৭টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৪-৫টি মালবাহী ট্রাক ও পিকআপ ভ্যান পু‌ড়ে গে‌ছে।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়