শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ০৭:৩২ বিকাল
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ০৭:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পু‌লিশ সদস্যকে মারধর ক‌রার অভিযোগে এক যুবক গ্রেপ্তার

রাজু চৌধুরী : [২] নগরীর আকবরশাহ থানা এলাকায় চট্টগ্রাম মে‌ট্রোপ‌লিটন পু‌লিশ (‌সিএমপি ) এ কর্মরত এক সদস‌্যকে মারধ‌র করার অ‌ভি‌যো‌গে আনাস আহমদ রুবাব (২৬) না‌মে এক যুব‌ক‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ।

[৩] বুধবার বিকেলে তা‌কে ফ‌য়েস‌লেক এলাকা থে‌কে গ্রেপ্তার করা হয়। আনাস আহমদ রুবাব নগরীর খুলশী থানাধীন ওম‌্যান ক‌লেজ এলাকার শাহজাহান ইমরা‌নের ছে‌লে। রুবাব ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী।

[৪] পু‌লিশ সূ‌ত্রে জানা যায়, সিএম‌পির বন্দর জো‌নে কর্মরত এক পু‌লিশ কন‌স্টেবলের বোন‌কে উক্ত‌্যক্ত ক‌রেন আনাস আহমদ রুবাব। এসময় ঐ পু‌লিশ কন‌স্টেবল তা‌কে বাধা দি‌লে রুবাব তা‌কে মারধর ক‌রে। প‌রে ঐ পু‌লিশ সদস‌্য বা‌দি হ‌য়ে আকবরশাহ থানায় মামলা দা‌য়ের কর‌লে রুবাব‌কে গ্রেপ্তার ক‌রে।

[৫] বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ও‌সি ) মো. জহির হোসেন বিষয়টি নিশ্চিত ব‌লেন, তার বিরু‌দ্ধে মোটরসাইকেল ছিনতাই ও চকবাজার এলাকায় মারামারির ঘটনায় মামলা র‌য়ে‌ছে। সে দীর্ঘদিন থে‌কে বি‌ভিন্ন মেয়েকে উক্তত‌্য করে আস‌ছে ব‌লে জানা গে‌ছে ব‌লেও জানান তি‌নি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়