শিরোনাম
◈ “সাপ ও ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো”: এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য ফাঁস ◈ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শীর্ষে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট ◈ ভোটার তালিকায় আজব কাণ্ড: এক বাবার ‘৩৮৯ সন্তান’ ◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ০৭:২২ বিকাল
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ০৭:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এবার এভারেস্টে উঠতে পরতে হবে মাস্ক, পর্বতারোহণেও মানতে হবে শারীরিক দূরত্বের নিষেধাজ্ঞা

তাহমীদ রহমান: [২] আপাতত নেপাল সরকার ৩০০ পর্বতারোহীকে এভারেস্ট অভিযানের অনুমতি দিয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সঠিক সময়ে পর্বতারোহীর সংখ্যা বাড়ানো হবে। নিউজ ১৮, টাইমস অব ইন্ডিয়া

[৩] তবে এক্ষেত্রে কয়েকটি বিধিনিষেধ মানতে হবে। এভারেস্ট অভিযানের আগে পর্বাতারোহীকে করোনা টেস্ট করাতে হবে। অভিযান চলাকালীন পরস্পরের সঙ্গে কোলাকুলি করতে পারবেন না তারা। দূর থেকেই তাদের হাত জোড় করে নমস্কার করতে হবে।

[৪] সব পর্বতারোহীকেই কাঠমাণ্ডু বিমানবন্দরে আরটিপিসিআর এ নেগেটিভ রিপোর্ট অথবা টিকাকরণের সার্টিফিকেট দেখাতে হবে।

[৫] গত বছর করোনার প্রকোপ বাড়তে থাকায় মাউন্ট এভারেস্টে আরোহণ বন্ধ ছিলো। বর্তমানে নতুন করে পর্বতারোহীদের এভারেস্টের ওঠার অনুমতি দিয়েছে নেপাল সরকার। সম্পাদনা: সুমাইয়া ঐশী

  • সর্বশেষ
  • জনপ্রিয়