শিরোনাম
◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ০৫:৩১ বিকাল
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ০৫:৩১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকারি নির্দেশনা উপেক্ষা করায় চট্টগ্রামে ৫ বাস চালককে ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ড

রাজু চৌধুরী : [২] স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা প্রতিপালনে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।

[৩] বুধবার সকাল ১১ ঘটিকা থেকে দুপুর ২ঃ০০ ঘটিকা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে জিইসি মোড়, মুরাদপুর ও শাহ আমানত শাহ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

[৪] মোবাইল কোর্ট পরিচালনাকালে অতিরিক্ত যাত্রী, বেশি ভাড়া আদায় ও সিটি কর্পোরেশনের বাইরে যাত্রী পরিবহনের দায়ে ৫ বাস ড্রাইভার ও এক মিনি বাস চালককে ৮৫০০ টাকা অর্থদণ্ড করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, আজকে থেকে মহানগর এলাকায় গণ পরিবহন চলাচল করার কথা থাকলেও সরজমিনে দেখা যায় কিছু চালক সরকারি নির্দেশনা উপেক্ষা করে মহানগরীর বাইরে বিভিন্ন জেলা উপজেলায় যাত্রী পরিবহন করছে এবং অতিরিক্ত যাত্রী পরিবহন করছে। যার ফলে ৫ বাস চালক ও এক মিনি বাস চালককে অর্থদন্ড করা হয়।

[৫] তিনি আরও বলেন, মহানগরীতে অনেক বাসে সিটের চেয়ে বেশি যাত্রী পরিবহনের বিষয়টি লক্ষ্য করা গেছে এবং বেশি ভাড়া নেয়ার অভিযোগ পাওয়া গেছে। যার ফলে কয়েকজন বাস চালকে অর্থদণ্ড করা হয় এবং সতর্ক করা হয় যেন ভবিষ্যতে সরকারি বিধিনিষেধ প্রতিপালন করে।পাশাপাশি মাস্ক না পরার কারনে ১০ জন যাত্রীকে অর্থদণ্ড করা হয়।

[৬] সরকারি নির্দেশনা অনুযায়ী মাস্ক ব্যবহার নিশ্চিতকরণে ও স্বাস্থ্য বিধি প্রতিপালনে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়