শিরোনাম
◈ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের সময় পিছিয়ে নতুন সময় ঘোষণা ◈ পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে শুরু রোজা ◈ বিএনপি জোট ৩৫ ও জামায়াত ১৩ সংরক্ষিত নারী আসন পেতে পারে: ইসি ◈ মানবিক সফরে ঢাকায় এলেন বিশ্বকাপজয়ী মেসুত ওজিল ◈ শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নেয়া যাবে না, নীতিমালা জারি ◈ স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করতে বলেছেন প্রধানমন্ত্রী ◈ পরীক্ষায় নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না: শিক্ষামন্ত্রী ◈ যত দ্রুত সম্ভব পৌর-সিটি ও উপজেলা নির্বাচনের ব্যবস্থা করবো: স্থানীয় সরকার মন্ত্রী ◈ জাতীয় জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট ◈ নতুন আইজিপি ও ডিএমপি কমিশনার হওয়ার আলোচনায় যাঁরা

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ০৩:১৭ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ০৩:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় ব্যবসায়ীদের বিক্ষোভ-মানববন্ধন

জিএম মিজান :[২] বগুড়া শহরের ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দাবীতে ব্যবসায়ীরা রাস্তায় নামতে শুরু করেছে। এরই অংশ হিসেবে ইলেকট্রনিক্স, ইলেকট্রিক নিউ মার্কেট ব্যবসায়ী রানা প্লাজাসহ সকল ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।

[৩] বুধবার বেলা ১১টায় শহরের প্রাণ কেন্দ্র সাতমাথায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধ করেন তারা।করোনা সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা অনুযায়ী জরুরী সেবা ছাড়া অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার (৫ এপ্রিল) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

[৪] সরকারী সিদ্ধান্তের প্রথম দিনেই বগুড়ার শহরের রানার প্লাজা মার্কেটের কর্মচারীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান খুলে রাখার দাবীতে মানববন্ধন করেছে। গত মঙ্গলবার ইলেকট্রিক ব্যবসায়ীরা রাস্তায় নামেন। তারা স্বাস্থ্যবিধি মেনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান খুলে রাখার দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে।

[৫] মানববন্ধনে ব্যবসায়ীরা বলেন, রমজান মাসের আগে এভাবে তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হলে ব্যবসায়ীরা পথে বসবেন। এমনিতেই গত বছরের ক্ষতি এখনও পুষিয়ে নিতে পারেননি। এ কারণে তারা স্বাস্থ্যবিধি মেনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দাবী জানান।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়