শিরোনাম
◈ সবাইকে ভোট দেওয়ার এবং জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ ◈ দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে নারীদের বিপিএল ◈ জামায়াত নেতার অর্থ বহনের বিষয়ে যা জানালেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক ◈ ঢাকার ১৩টি আসনে ১৪০০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: বিভাগীয় কমিশনার (ভিডিও) ◈ মুরাদনগরে টাকা বিতরণের অভিযোগে জামায়াতের নেতা আটক (ভিডিও)

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ০৩:২২ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ০৪:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর ভাটারায় লন্ড্রির আগুনে দোকান পুড়ে ছাঁই

মাসুদ আলম: [২] মঙ্গলবার রাত সাড়ে ১১টায় নুরের চালা বোটঘাট এলাকায় লুক এন্ড লাইক নামে একটি টেইলার্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা দোকানের তালা ভেঙ্গে রাত সোয়া ১২টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের পর আশেপাশের ফ্লাটের বাসিন্দারা নিচে নেমে আসেন। আগুনে দোকান মালিক দগ্ধ হয়েছে।

[৩] দোকান মালিক নুরুজ্জামান বলেন, রাতে কাজ শেষ করে দোকান বন্ধ করে বাসায় চলে যান তিনি। কিন্তু দোকানের লন্ডির লাইন বন্ধ করতে ভুলে যান। পরে রাত ১২টায় তিনি জানতে পারেন দোকানে আগুন লেগেছে। চোখের সামনে সবকিছু পুড়ে গেলো। আগুনে প্রায় ৫০-৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে। সামনে রমজান ও ঈদ। কিভাবে দোকানে মালামাল তুলবো বুঝতে পারছি না।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়