শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে বাংলাদেশের রেকর্ড প্রবৃদ্ধি ◈ বন্যায় নিহতদের উৎসর্গ করে বাংলাদেশ-নেপাল ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ আগামী মা‌র্চে ◈ দরপত্রের শর্ত শিথিল, সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি কিনবে সরকার ◈ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত দুই দফায় আমন্ত্রণ জানিয়েছে: জয়সওয়াল ◈ ইরানের হামলায় মার্কিন ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রকাশ্যে এলো ছবি ◈ ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে ◈ স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামী বললেন—‘আমি আজ থেকে মুক্ত’ ◈ সুদানে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত ◈ ৫৬০ কিলোমিটার দূরত্ব কমিয়ে যেভাবে বাণিজ্য বদলে দেবে চীনের নতুন জলপথ ◈ একাদশে ভর্তির ফল প্রকাশ, ১৮ সেপ্টেম্বরের মধ্যে নিশ্চায়ন না করলে আবেদন বাতিল

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ০৩:২২ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ০৩:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাষ্ট্রবিরোধী বক্তব্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম আটক

বিপ্লব বিশ্বাস, সুজন কৈরী: [২] রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শিশুবক্তা হিসেবে পরিচিত মো. রফিকুল ইসলাম মাদানীকে আটক করেছে র‌্যাব। বুধবার (৭ এপ্রিল) দুপুরে নেত্রকোনা থেকে তাকে আটক করা হয়।

[৩] র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, রফিকুল ইসলাম বিভিন্ন সময় রাষ্ট্রবিরোধী বক্তব্য দিচ্ছিলেন। সম্প্রতি তার উস্কানিমূলক অনেক বক্তব্য ভাইরাল হয়েছে। এই অভিযোগে তাকে আটক করা হয়েছে।

[৪] শিশুবক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলামের গ্রামের বাড়ি নেত্রকোনায়। থাকেন গাজীপুরে। তিনি নেত্রকোণার পশ্চিম বিলাশপুর সাওতুল হেরা মাদরাসার পরিচালক।

[৫] এর আগে বুধবার সকাল থেকেই হেফাজতে ইসলামের বেশকিছু কর্মী ফেসবুক লাইভে এসে অভিযোগ করেন, রফিকুল ইসলাম মাদানীকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়ে গেছে। তার মুক্তি চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মসূচির ঘোষণাও দেওয়া হয়।

[৬] গত শনিবার সোনারগাঁওয়ের একটি রিসোর্টে নারীসহ অবরুদ্ধ হন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক। সেসময় ফেসবুকে এসে মাদানীকে কঠোর ভাষায় সরকারের সমালোচনা করতে দেখা যায়। এছাড়া গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী উস্কানি দেওয়া ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

[৭] এর আগে গত ২৫ মার্চ রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ছাত্র ও যুব অধিকার পরিষদের মোদিবিরোধী মিছিল থেকে ‘শিশুবক্তা’ রফিকুল ইসলামকে পুলিশি হেফাজতে নিয়েছিল। পরে আবার ছেড়ে দেওয়া হয়। সম্পাদনা: সারোয়ার জাহান

  • সর্বশেষ