শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ০১:৫০ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ০১:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিছিয়ে গেল ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবির শুটিং

ইমরুল শাহেদ: কথা ছিল উল্লিখিত ছবিটির শাকিব খান ও বুবলী জুটিকে নিয়ে শুটিং শুরু হবে ৭ এপ্রিল। কিন্তু শুরু হয়নি। শাকিব খান ও বুবলীও সেভাবে প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। শাকিব খান এক মাস টানা শুটিং করে পরিচালক ওয়াজেদ আলী সুমনের ‘অত্মরাত্মা’ ছবির শুটিং শেষ করেছেন পাবনায়। এ ছবির কাজ শেষ করেই ঢাকা ফিরে করোনার টিকা নিয়েছেন। বুবলী টিকা নিয়েছেন কিনা জানা যায়নি।

শাকিব খান ও বুবলী - দু’জনেই রুটিন কাজ শেষ করে বেজালমুক্ত হন ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবির জন্য। জানা গেছে আপাতত ছবিটির শুটিং শুরু হচ্ছে না। শাকিব খানের একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, সরকার ঘোষিত চলমান লকডাউনের মধ্যে শুটিংয়ে সরাসরি বাধা না থাকলেও সময়টা বড় বেশি প্রতিক‚ল। কারণ, করোনার সংক্রমণ হু হু করে বাড়ছে। তবু তপু খানের টিম প্রস্তুত ছিল শুটিং করার জন্য।

কারণ, লক্ষ্য ছিল ছবিটি ঈদে মুক্তি দেওয়া। কিন্তু দু’দিন আগে ঘটলো নির্মাতার জীবনে বড় দুর্ঘটনা। ৪ এপ্রিল তার শাশুড়ি মা করোনা আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যু এবং করোনার প্রকোপ বাড়ার কারণে শুটিং বাতিল করেন তপু খান। তিনি গণমাধ্যমকে বলেন, একদিকে শাশুড়িকে হারালাম, অন্যদিকে জীবনের সবচেয়ে বড় স্বপ্নের শুটিং নিয়ে পড়েছি শঙ্কায়। তবে এ বিষয়ে আমার নায়ক শাকিব ভাই ও প্রযোজক আশিক ভাই পূর্ণ সাপোর্ট এখনও দিয়ে যাচ্ছেন। এটাই এই ক্রান্তিকালে বড় প্রাপ্তি।’ তপু খান জানান, আরটিভি প্রযোজিত ‘লিডার, আমিই বাংলাদেশ’-এর শুটিং আপাতত মাঠে যাচ্ছে না। প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে আসছে রোজায় একটানা শুটিংয়ের। যদি করোনা পরিস্থিতির উন্নতি হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়