শিরোনাম
◈ সিটি করপোরেশন আগে, ধাপে ধাপে ইউপি— আসছে নির্বাচনের রোডম্যাপ ◈ গুলশানে নিজের ফ্ল্যাটে উঠছেন ড. ইউনূস ◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ০১:৫৩ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ০১:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফেসবুক, গুগলের মতো টেক জায়ান্টদের আধিপত্য কমাতে নতুন উদ্যোগ নিচ্ছে যুক্তরাজ্য

সুমাইয়া ঐশী: [২] অনলাইন প্ল্যাটফর্মে ফেসবুক, গুগল ও অ্যামাজনের মতো বড় প্রতিষ্ঠানগুলোর একচেটিয়া ব্যবসা করায় এবার নতুনভাবে বাঁধা আসছে যুক্তরাজ্য থেকে। সেখানে এসব টেক জায়ান্ট কোম্পানিগুলোর সঙ্গে এর বিজ্ঞাপনদাতা এবং কনটেন্ট প্রদানকারীদের মধ্যকার সম্পর্ক নিয়ে কাজ করবে নিয়ন্ত্রক সংস্থাগুলো। বিবিসি

[৩] নিয়ন্ত্রক সংস্থা দ্য ডিজিটাল মার্কেট ইউনিট (ডিএমইউ) বিষয়টি নিয়ে কিছু আচরণবিধি তৈরি করবে। যার ভিত্তিতে এসব টেক জায়ান্ট কোম্পানিগুলোর বিজ্ঞাপন নেওয়া, গ্রাহকদের তথ্যগত নিরাপত্তাসহ অন্যান্য বিষয়গুলোতে আলোকপাত করা হবে। ইলেক্ট্রানিউজ

[৪] সেক্ষেত্রে, এই নীতিগুলো আইন হিসেবে পাশ হওয়া পর্যন্ত ডিএমইউকে অপেক্ষা করতে হবে। এনিয়ে ডিজিটাল নিরাপত্তা বিশেষজ্ঞ অলিভার ডাউডেন বলেন, বিশ্বে সবচেয়ে প্রতিযোগিতা মূলক অনলাইন বাজার তৈরির ক্ষেত্রে এই উদ্যোগটি একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

[৫] আরেকজন বিশেষজ্ঞ আন্দ্রে কসসেলি বলেন, এই উদ্যোগের ফলে অনলাইনে কেনাকাটা করা ও তথ্য আদান-প্রদানে ক্রেতারা একাধিক অপশন পাবেন এবং প্রতিযোগিতামূলক বাজারে দামের পার্থক্য বুঝে কেনাকাটার সুযোগ পাবেন। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়