শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ০১:২৫ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ০৩:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছে নেই, বোর্ডকে পেশাদার হতে বললেন মাশরাফি

আরাফাত মহসিন: [২] যমুনা টেলিভিশনের একটি সাক্ষাৎকারে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেন, এখনো ক্রিকেট নিয়েই ভাবছি এবং ক্রিকেটের মধ্যেই বসবাস করছি। কিন্তু বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছে আপাতত নেই।

[৩] তিনি বলেন, বোর্ড এবং ক্রিকেটারদের মধ্যে যতো দ্বন্দ্ব তা নিয়ে সমালোচনা না করে বরং দু’পক্ষ বসে সমঝোতার মাধ্যমে সমাধান করা উচিত।

[৪] দল থেকে নিজের বাদ পড়া প্রসঙ্গে মাশরাফি বলেন, কোন খেলোয়ারকে বাদ দেওয়ার আগে এটা ভাবা উচিত যে বাদ দেওয়া এক জিনিস আর অসম্মান করা আরেক জিনিস। একজন খেলোয়ার হিসেবে আমি কখনোই চাইব না, আমার সাথে হয়েছে সেটা আবার অন্য কারো সাথে হোক।

[৫] উইকেটের পেছনে মুশফিকের সাম্প্রতিক বাজে পারফরমেন্স নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, মুশফিককে নিয়ে সিদ্বান্ত নেওয়ার অধিকার অবশ্যই টিম ম্যানেজমেন্টের আছে। এক্ষেত্রে মিডিয়ায় এসে বারবার মন্তব্য না করে বরং খেলোয়ারদের সাথে আলোচনা করে সিদ্বান্ত নেওয়া উচিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়