শিরোনাম
◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী ◈ ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে আগামী তিন মাস সহায়তা দেওয়া হব: প্রধানমন্ত্রী ◈ মুক্তিযুদ্ধে শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ◈ টস করার সু‌যোগও পায়‌নি, টানা বৃষ্টিতে বা‌তিল বাংলা‌দেশ-‌নিউজিল‌্যা‌ন্ডের দ্বিতীয় টি-টো‌য়ে‌ন্টি ◈ পা‌কিস্তান সুপার লি‌গের ফাইনালে খেলতে না‌হিদ রানাকে অনু‌মো‌তি দি‌লো বি‌সি‌বি  ◈ খোলা ও বোতলজাত সয়াবিন তেলের দাম বৃদ্ধি

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ১০:০১ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ১০:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তা ও অধিকার রক্ষায় ভ্যাকসিন পাসপোর্ট চালু করবে না যুক্তরাষ্ট্র

তাহমীদ রহমান: [২] মার্কিন নাগরিকদের জন্য ভ্যাকসিন পাসপোর্ট পদ্ধতি বাতিলের কথা জানিয়েছে হোয়াইট হাউজ। বিবিসি,সিটিভি নিউজ

[৩] ভ্যাকসিন পাসপোর্টে কবে, কোথায়, কোন ভ্যাকসিন নিয়েছেন এমন তথ্য থাকবে।

[৪] সমালোচকরা এ ধরনের কার্যক্রম নিয়ে সমালোচনা করছেন। তাদের মতে এর ফলে সমাজে বৈষম্যের সৃষ্টি হতে পারে।

[৫] হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন পসাকি সাংবাদিকদের বলেন, মার্কিন নাগরিকদের ভ্যাকসিন পাসপোর্টে নিয়ে চলাফেরার বিষয়টি সরকার সমর্থন করে না ভবিষ্যতেও করবে না।

[৬] করোনা মহামারি মোকাবেলায় বিশ্বে ভ্যাকসিন পাসপোর্ট নিয়ে বিশেষ আলোচনা চলছে। ইতোমধ্যে যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে এমন পাসপোর্ট চালুর কথা জানানো হয়েছে।

[৭] ইউরোপিয় ইউনিয়ন এ ধরনের পরিকল্পনা নিয়ে কাজ করছে। ইসরায়েল ইতোমধ্যে করোনার ভ্যাকসিন গ্রহণকারীদের জন্য গ্রিন পাস কার্ড চালু করেছে। এই কার্ড হোটেল, জিম ও থিয়েটারে প্রবেশের ক্ষেত্রে লাগবে।

[৮] বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে ভ্রমণের ক্ষেত্রে ভ্যাকসিন পাসপোর্টের বিষয়টি সমর্থন করে না।

[৯] এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান স্বাস্থ্য উপদেষ্টা ও দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি বলেছিলেন, কেন্দ্রীয়ভাবে মার্কিন সরকার ভ্যাকসিন পাসপোর্ট হয়তো চালু করবে না। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়