শিরোনাম
◈ কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা রহস্যজনক হত্যাকাণ্ডের ঘটনায় আটক ৫ ◈ রাশিয়া যা পারল না তা করে দেখাল চিন: তাইঝৌ ডেস্ট্রয়ারের পুনর্জন্ম, মিনিটে ছুড়বে ৩০ ক্ষেপণাস্ত্র ◈ “চীনের বিজ্ঞানীদের নতুন আবিষ্কার: সমুদ্র থেকে ইউরেনিয়াম শিকারে ‘প্রিডেটর’ ম্যাটেরিয়াল” ◈ বিএনপি ছেড়ে নেতাদের স্রোত, দুই মাসেই চাপে সরকার, রাজপথে সক্রিয় বিরোধীরা ◈ জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা লাভলু ◈ গত ১৮ মাস যে আরামে ছিলেন, সেই আরাম এখন আর হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ এবার রাজশাহীর সরকারি কলেজের জুতাপেটার ঘটনায় সেই নারী শিক্ষক বরখাস্ত ◈ প্রণোদনার ওপর কর প্রত্যাহারের দাবি বিটিএমএ’র ◈ ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রী আ‌মিনুল হ‌কের ◈ ৮০ লাখ ব্যক্তি রিটার্ন দেয়নি, তালিকা করে ডিজিটাল পদ্ধতিতে নোটিশ যাবে

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২১, ০৫:৫১ বিকাল
আপডেট : ০৬ এপ্রিল, ২০২১, ০৫:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বইমেলায় শিশুদের জন্য রিপনচন্দ্র মল্লিকের ‘দুরন্ত ক্লাস ক্যাপ্টেন’

নিজস্ব প্রতিবেদক : সাংবাদিক রিপনচন্দ্র মল্লিক এবারের বইমেলায় শিশুদের জন্য নিয়ে এসেছেন নতুন গল্পের বই। ‘দুরন্ত ক্লাস ক্যাপ্টেন’ মেলায় প্রকাশ করেছে প্রিয় প্রকাশ। বই মেলায় শিশু চত্বরের প্রিয় প্রকাশের ৬১৫ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।

বইটি সম্পর্কে প্রকাশক আতিকুর রহমান বলেন, রিপনচন্দ্র মল্লিক মূলত বড়দের জন্য ছোটগল্প লিখেন। তার লেখা বড়দের গল্পগুলো আমার বেশ ভালো লাগে। এবার প্রথম তিনি শিশুদের জন্য গল্প লিখেছেন। শিশু-কিশোরদের জন্য মজাদার কয়েকটি গল্প নিয়ে সাজানো হয়েছে ‘দুরন্ত ক্লাস ক্যাপ্টেন’। আশা করছি, এ বই পাঠের মাধ্যমে শিশুদের মনের খোরাক মিটবে।

এ প্রসঙ্গে রিপনচন্দ্র মল্লিক বলেন, আমি শিশু-কিশোরদের জন্য বেশ কিছু লেখালেখি করেছি। এ বিষয়ে আরও লেখার উৎসাহ দিতে মেলায় প্রিয় প্রকাশ শিশুতোষ গল্পের বইটি প্রকাশ করেছে।

ইতিমধ্যে আমি শিশুদের উপযোগী করে বাংলাদেশের ইতিহাস নির্ভর শিশুতোষ উপন্যাস লেখা শুরু করেছি। সেটি মেলার পর প্রকাশিত হবে। আমার বিশ্বাস, আমার শিশুতোষ উপন্যাসটি পড়েও শিশু-কিশোররা মুগ্ধ হবে।

উল্লেখ্য, রিপনচন্দ্র মল্লিক সাংবাদিকতায় আছেন প্রায় দুই যুগ। ছাত্রজীবন থেকেই তিনি লেখালিখির সঙ্গে যুক্ত আছেন। তার প্রথম গল্পের বই বের হয় ২০১৫ সালে। সুনীল সাহিত্য পুরষ্কার (২০০৭), দেশ পাণ্ডুলিপি পুরষ্কার (২০১৪) সহ তিনি বেশ কয়েকটি সাহিত্য পুরষ্কার অর্জন করেছেন। বর্তমানে তিনে ইন্ডিপেন্ডেন্ট টিভি ও বিডি নিউজ২৪-এ কাজ করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়