শিরোনাম
◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের ◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব ◈ ২৪ ঘণ্টায় ১৬ জেলায় দুর্ঘটনায় নিহত ৩৪, আহত শতাধিক ◈ এক শ্রেণির মানুষ বিএনপির বিরুদ্ধে অবান্তর কথা ও মিথ্যাচার করছে: রিজভী ◈ কুমিল্লাসহ দেশের বিভিন্ন দুর্ঘটনায় শোক প্রকাশ, তদন্ত ও নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ শত্রুর জন্য আসছে নতুন ‘চমক’: ইরানের হুঁশিয়ারি ◈ বাহরাইনে বড় হামলাটি ‌‌‘ইরান নয় যুক্তরাষ্ট্রই চালিয়েছিল’, মিলল চাঞ্চল্যকর তথ্য ◈ জিয়া পরিবারের চেয়ে নির্যাতিত বাংলাদেশে কেউ ছিল না: আইনমন্ত্রী ◈ বিয়ের গহনা বহনে সর্বোচ্চ নিরাপত্তা দেবে পুলিশ : ডিবিপ্রধান ◈ যুদ্ধের প্রভাব: চট্টগ্রামে জ্বালানি সরবরাহে অস্থিরতা, ২৩ দিনে ২৫ জাহাজ পৌঁছেছে, পথে আরও ২টি

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২১, ০৩:৫৪ দুপুর
আপডেট : ০৬ এপ্রিল, ২০২১, ০৩:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাইবান্ধায় ব্যবসায়িদের বিক্ষোভ মিছিল

আনোয়ার হোসেন:[২] লক ডাউন মানি না মানবো এই শ্লোগানে গাইবান্ধার বিক্ষুব্ধ ব্যবসায়িরা মঙ্গলবার সকালে জেলা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে। জেলা শহরের ব্যবসায়ীরা নিউ মার্কেট এলাকায় সমবেত হয়।

[৩] পরে তারা একটি বিক্ষোভ মিছিল করে শহরের বিভিন্ন সড়ক গুলো প্রদক্ষিণ করে। পরে সদর থানা পুলিশ খবর পেয়ে মিছিলটি বাধা প্রদান করে। এসময় পুলিশের বাধায় ব্যবসায়িরা বিক্ষোভ মিছিলটি পন্ড হয়ে যায় । বিক্ষোভ মিছিলে বিভিন্ন সেক্টরের ব্যবসায়িরা উপস্থিত ছিলেন।

[৪] বিক্ষোভ মিছিল চলাকালে ব্যবসায়িরা সাংবাদিকদের জানান, যেহেতু স্বাস্থ্যবিধি মেনে অফিস-আদালত, ব্যাংক-বীমা সবই খোলা রাখা হয়েছে। সেক্ষেত্রে ব্যবসায়িরাও আসন্ন রমজান ও ঈদ-উল-ফিতরকে সামনে রেখে যথারীতি স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে তারা ব্যবসা অব্যাহত রাখতে চান।

[৫] কেননা এই রমজান এবং ঈদেই সারা বছরের তাদের প্রকৃত ব্যবসার মৌসুম। এই সময়টিতে লক ডাউন দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখলে তারা চরমভাবে আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে।

[৬] তারা আরও উল্লেখ করেন, এমনতিই করোনা ভাইরাসের কারণে প্রায় এক বছরব্যাপী ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা আর্থিকভাবে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেজন্য লক ডাউন চলাকালে তাদের দাবি স্বাস্থ্যবিধি মেনে তাদের ব্যবসা প্রতিষ্ঠান খোলার দাবি জানান।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়