শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২১, ০৩:৩১ দুপুর
আপডেট : ০৬ এপ্রিল, ২০২১, ০৩:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাশিয়া-ইউক্রেন সীমান্ত দ্বন্দ্ব; একমাসের মধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর অশনি সংকেত সামরিক বিশ্লেষকদের

লিহান লিমা: [২] গত সপ্তাহে ইউক্রেনের বিতর্কিত উত্তর ও পূর্বাঞ্চলীয় সীমান্তে প্রায় ৪ হাজার সেনাসদস্যসহ ট্যাংক ও সশস্ত্র যান জড়ো করে মস্কো। সীমান্তে রুশ সেনা জড়ো করার বিষয়ে ইউক্রেনের দাবির বিষয়টিকে নাকচ না করে রাশিয়া বলছে, তারা ইউক্রেন বা কেনো দেশের জন্য হুমকি সৃষ্টি করছে না। ইয়ন, ইউরো নিউজ

[৩] রাশিয়া-ইউক্রেন সীমান্তে উত্তেজনায় উচ্চ সতর্ককতায় রয়েছে ইউরোপ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ ইউরোপিয় ইউনিয়নের নেতারা ইউক্রেনের পাশে থাকার বার্তা দিয়েছেন।

[৪] প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, যদি পরিস্থিতি শীঘ্রই শান্ত না হয় তবে চার সপ্তাহের মধ্যেই সপ্তাহের মধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা শুরু হবে।

[৫] রাশিয়ার স্বাধীন সামরিক বিশ্লেষক পাভেল ফেলগেনহোয়ের বলেন, ‘হুমকি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। অনেক বিষয়ই গণমাধ্যমে বা প্রকাশ্যে আসছে না। কিন্তু আমরা খুবই খারাপ ইঙ্গিত দেখতে পাচ্ছি। যদি বিশ্বযুদ্ধ শুরু নাও হয় তবে এই সংকট প্যান-ইউরোপিয়ান যুদ্ধের দিকে যাবে।’

[৬] ইউক্রেনের সেনা প্রধান রুশলান কোমচাক বলেন, ‘সীমান্তে রুশ সেনা জড়ো করা দেশের নিরাপত্তার জন্য স্পষ্ট হুমকি। রাশিয়া সরাসরি কিজাভের প্রতি আগ্রাসী নীতি গ্রহণ করেছে।’ পার্লামেন্টে দেয়া বক্তৃতায় তিনি আরো বলেন, ‘ইউক্রেনের মস্কো-পন্থী সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ২০২০ সালের জুলাইতে স্বাক্ষরিত হওয়া অস্ত্রবিরতি চুক্তি পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে লঙ্ঘন করেছে।’

[৭] ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয় রাশিয়া। ওই বছর থেকে দুই দেশের মধ্যে চলমান সংঘর্ষে ১৪ হাজারের বেশি প্রাণ হারিয়েছেন বলে জানায় কিজাভ।

  • সর্বশেষ