শিরোনাম
◈ লাহোরে আইসিসি ও পিসিবি-র জরুরি বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন বুলবুল ◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২১, ০৮:৩৪ সকাল
আপডেট : ০৬ এপ্রিল, ২০২১, ০৮:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাটার কফি তৈরির সহজ উপায়

ডেস্ক রিপোর্ট: বাটার কফি, যা বুলেটপ্রুফ কফি নামেও পরিচিত। ওজন হ্রাসে সহায়তা করার জন্য এটি কেটো ডায়েটের একটি জনপ্রিয় অংশ হয়ে উঠেছে। কফিতে চর্বিযুক্ত থাকলে দীর্ঘসময় ক্ষুধা নিবারণ করে। বাটার কফি সাধারণত কোনো মিষ্টি ছাড়াই প্রস্তুত করা হয়। তবে আপনি যদি চান তবে স্বাদ অনুযায়ী কিছু চিনি, গুড় বা অন্য কোনো মিষ্টি যোগ করতে পারেন। বার্তা২৪

বাটার কফি তৈরি করতে যা লাগবে-
১ চা চামচ কফি

২ চা চামচ মাখন

২কাপ পানি

২ চা চামচ নারকেল তেল

১ চিমটি দারুচিনি

যেভাবে তৈরি করবেন:
একটি প্যানে পানি এবং কফির গুঁড়ো দিয়ে ফুঁটিয়ে নিন। অন্য একটি পাত্রে নারকেল তেল, মাখন, এক চিমটি দারুচিনি গুঁড়ো এবং কফি যোগ করুন। সমস্ত কিছু একসাথে মিশ্রিত করে হ্যান্ড ব্লেন্ডার ব্যবহার করে ব্লেন্ড করে নিন। আপনি চাইলে মিক্সারের সাহায্যেও ব্লেন্ড করে নিতে পারেন। ৩-৪ মিনিট ব্লেন্ড করলে ফোমি এবং ক্রিমি কন্সটেন্সি চলে আসবে। এবারে বাটার কফিটি পরিবেশন করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়