শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২১, ০৮:১৫ সকাল
আপডেট : ০৬ এপ্রিল, ২০২১, ০৮:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীনে এক টুকরো বাংলাদেশ

এসএম আল-আমিন: [২] চীনের ইউনান প্রদেশে বসবাসরত বাংলাদেশিদের নিয়ে হয়ে গেল প্রাণবন্ত বার্ষিক বনভোজন। করোনা পরবর্তী প্রবাস জীবন একঘেয়েমী থেকে উচ্ছলতায় কাটাতে দিনব্যাপী প্রীতিভোজ, আলোচনা সভা, খেলাধুলা, গল্প বলা, কবিতা আবৃত্তি, গান ও অভিনয়, লাকি কুপন ড্র, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বর্ণিল হয়ে উঠেছিল চীনে একটুকরো বাংলাদেশ।

[৩] স্থানীয় সময় রোববার সাপ্তাহিক ছুটির দিনে চীনের ইউনান প্রদেশে কুনমিং-এ অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট অফিস প্রাঙ্গণে এই বনভোজন অনুষ্ঠিত হয়। দূর পরবাসে কর্মব্যস্ত জীবনে একটু অবসরের স্বাদ নিতে অনেকেই অংশগ্রহণ করেন এতে। অনুষ্ঠানে বাহারি রকমের নাস্তা ও বিশেষ খাবারের বহুবিধ আয়োজন ছিল চোখে পড়ার মতো।

[৪] প্রবাসীদের এই আনন্দ মেলায় প্রধান অতিথি ছিলেন, চীনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কনসাল জেনারেল এ এফ এম আমিনুল ইসলাম।

[৫] বনভোজন আয়োজনে সার্বিক সহযোগিতা করেন, চীনে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ী, কুনমিং-এ ঢাকা হি তাই এর হোটেলের কর্ণধার এরফান খান আরিফ।

[৬] কনসাল জেনারেল এ এফ এম আমিনুল ইসলাম বনভোজন আয়োজনকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ রকম বনভোজনের
মাধ্যমে আমাদের মধ্যে সৌহার্দপূর্ণ এবং সম্প্রীতি আরও বেশি দৃঢ় হবে। তিনি প্রবাসী বাংলাদেশিদেরকে চায়না- বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন এবং বাংলাদেশকে প্রবাসে তুলে ধরার আহ্বান জনান।

[৭] বনভোজনের উদ্যোক্তা ও আয়োজক, কুনমিং-এ ঢাকা হি তাই এর হোটেলের কর্ণধার এরফান খান আরিফ বনভোজনে
অংশগ্রহণকারীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে প্রতিবছর এমন আয়োজনের আশাব্যক্ত করেন।

[৮] এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের ভাইস-কনসাল মিজানুর রহমান, প্রথম সচিব বজলুর রশিদ। এছাড়াও উপস্থিত ছিলেন, কনসাল জেনারেল এর মিসেসসহ কনস্যুলেটে কর্মরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং ইউনান প্রদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়