শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২১, ০৫:৫১ সকাল
আপডেট : ০৬ এপ্রিল, ২০২১, ০৫:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়াসিম ফারুক: হেফাজতে ইসলাম মানেই ইসলামের রক্ষক, তা সঠিক নয়

ওয়াসিম ফারুক: বিএনপির যারাই ভাবছেন- মামুনুল হক সাহেবেরা আন্দোলন করে আপনাদের রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়ে দেবে, এটা ভুল। কারণ ২০০৬ সালে দেশের চরম আন্দোলন সংগ্রামের সময় বিএনপি রাজনৈতিকভাবে যখন অনেকটাই দুর্বল, নানান অপবাদে জর্জরিত, সেই সময় বিএনপি-জামায়াত জোট ছেড়ে  খেলাফত মজলিস আওয়ামী লীগের সঙ্গে ৫ দফা চুক্তি করেছিলো, যার নেতৃত্বে ছিলেন মামুনুল হকের পিতা মরহুম আল্লামা আজিজুল হক সাহেব। তিনি ১৯৯৭ সালের সেপ্টেম্বরের ৫ তারিখে প্রকাশিত সাপ্তাহিক  বিচিত্রায় সাংবাদিক গোলাম মোর্তোজার নেওয়া এক সাক্ষাৎকারে মুক্তিযুদ্ধকে সমর্থন না করার ব্যাখ্যা দিয়েছিলেন। বিপদে খোলাফত মজলিস বিএনপিকে ত্যাগ করে কী প্রমাণ করেছিলো? ৫ মে ২০১৩, ঢাকার শহরে হেফাজত যে নারকীয় তাণ্ডব করেছিলো।

আমাদের অনেকেরই ধারণা, যারা হেফাজতে ইসলামের বিরোধিতা করে, তারা ইসলাম বিদ্বেষী! বাচ-বিছার না করে তাদের কাফের-মুরতাদ বলে ট্যাগ করে দিচ্ছেন। কে দিয়েছে আপনাদের এই অধিকার? ...এই ধারণা আপনাদের মনের সংকীর্ণতা। ধর্মান্ধতা ছাড়া কিছুই নয়। হেফাজতে ইসলাম মানেই ইসলামের রক্ষক, এটা মোটেও সঠিক নয়। মামুনুল হক সাহেবদের মাধ্যমে অন্দোলন করে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা ভার গ্রহণ করবে, এটাও আষাড়ে গল্প। লেখকঃ কলামিস্ট

  • সর্বশেষ