শিরোনাম
◈ আজ তিস্তাপাড়ে যাচ্ছেন জামায়াতের আমির শফিকুর রহমান ◈ “সাপ ও ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো”: এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য ফাঁস ◈ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শীর্ষে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট ◈ ভোটার তালিকায় আজব কাণ্ড: এক বাবার ‘৩৮৯ সন্তান’ ◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২১, ০১:৪১ রাত
আপডেট : ০৬ এপ্রিল, ২০২১, ০৯:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনায় মারা গেলেন লেখক মুশতাক আহমেদের বাবা

নিউজ ডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন সম্প্রতি কারাগারে মারা যাওয়া লেখক ও অ্যাক্টিভিস্ট মুশতাক আহমেদের বাবা আবদুর রাজ্জাক। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মুশতাকের সহযোদ্ধা দিদারুল ভুইয়া জানান, কয়েকদিন ধরে মুশতাকের বাবা, মা, স্ত্রী সবাই করোনাক্রান্ত। তার বাবা ও স্ত্রী হাসপাতালে। বাবার অবস্থা একটু বেশি খারাপ ছিল।

তিনি জানান, প্রথমে লালমাটিয়ায় একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানে রোগী বেড়ে যাওয়ায় নিয়মিতভাবে অক্সিজেন দেওয়ার সুযোগ কমে যায়। চিকিৎসকের পরামর্শে সোমবার সন্ধ্যায় তাকে এভারগ্রিন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসকরা জানান, সেখানে আধা ঘণ্টার মধ্যে পরপর দুই বার ম্যাসিভ হার্ট অ্যাটাক করলে তার মৃত্যু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়