শিরোনাম
◈ 'ফ্রি ইমরান খান’ ‌লেখা টি-শার্ট প‌রে মাঠে ঢুকতে বাধা, সিদ্ধান্ত পাল্টালো ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ০৯:১৮ রাত
আপডেট : ০৫ এপ্রিল, ২০২১, ০৯:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাগেরহাটে একই পরিবারের দুই মেয়ে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ, তিনদিনেও খোজ মেলেনি

সাইফুল ইসলাম : [২] বাগেরহাটের মোরেলগঞ্জে প্রাইভেট পড়তে গিয়ে আয়শা আক্তার সাদিয়া ও পুস্পিতা আক্তার লিমা নামের একই পরিবারের দুই মেয়ে নিখোঁজ হয়েছে। শনিবার(০৩ এপ্রিল)দুপুরে বাড়ি থেকে প্রাইভেট পড়ার মোরেলগঞ্জ উপজেলার ফুলহাতা মাধ্যমিক বিদ্যালয়ে যেয়ে নিখোঁজ হন ওই দুই শিক্ষার্থী। এদিকে তিনদিনেও (সোমবার-০৫ এপ্রিল) মেয়েদের ফিরে না পাওয়ায় দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে ওই শিক্ষার্থীর পরিবার। এ ঘটনায় নিখোঁজ আয়শা আক্তার সাদিয়ার বাবা রাজ্জাক খলিফা মোরেলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।

[৩] নিখোঁজ আয়শা আক্তার সাদিয়া মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরণ গ্রামের রাজ্জাক খলিফার মেয়ে। পুস্পিতা আক্তার লিমা একই এলাকার মোঃ লিটন খানের মেয়ে। তারা সম্পর্কে খালা ও ভাগ্নি হন। তারা দুইজনই স্থানীয় ফুলহাতা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণির শিক্ষার্থী।

[৪] নিখোঁজ আয়সার বাবা রাজ্জাক খলিফা বলেন, শনিবার দুপুর দুইটায় আমার মেয়ে এবং আমার ভাগনির মেয়ে একই সাথে বাসা থেকে স্কুলে ভ্রাইভেট পড়তে যায়। এরপরে আর ফিরে আসেনি তারা। আমরা পরিচিত সব আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখজি করেও কোনো সন্ধান পাইনি। আমার মেয়ে ও আমার ভাগ্নিকে ফিরে চাই।

[৫] মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন, দুই শিক্ষার্থী নিখোঁজের বিষয়ে তাদের অভিভাবক একটি সাধারণ ডায়েরী করেছেন। তাদের খুজে বের করার জন্য পুলিশি চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়