শিরোনাম
◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার ◈ ভেঙে গেল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ◈ প্রধানমন্ত্রীর একান্ত সচিব, সহকারী একান্ত সচিব ও প্রটোকল অফিসার নিয়োগ ◈ বেনাপোলে পাচারের শিকার ২৮ শিশুর স্বদেশ প্রত্যাবাসন ◈ এবার জামায়াতের সহস্রাধিক নেতাকর্মীর নামে পাল্টা মামলা ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ভারতের স্পিকার ◈ মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে ◈ পররাষ্ট্র মন্ত্রী হলেন ড. খলিলুর রহমান ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময়

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ০৬:০৬ বিকাল
আপডেট : ০৫ এপ্রিল, ২০২১, ০৬:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মির্জাগঞ্জে যুবতীকে ধর্ষণের অভিযোগে ভাইয়ের শ্বশুর আটক

মির্জাগঞ্জ প্রতিনিধি: [২] পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবতী (২৮) কে ধর্ষণের অভিযোগে ছোট ভাইয়ের শ্বশুর মোঃ সোবাহান গোলদার (৪২) কে আটক করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ।

[৩] এ ঘটনায় সোমবার (০৫এপ্রিল) দুপুরে ভুক্তভোগী যুবতী মির্জাগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। আটককৃত উপজেলার মির্জাগঞ্জ গ্রামের মৃত লতিফ গোলদারের ছেলে।

[৪] অভিযোগ সূত্রে জানাযায়, গত বছরের ১৩ আগষ্ট ওই যুবতীর ছোট ভাই সুমনের সাথে আটকৃতর মেয়ের বিবাহ হয় । ভুক্তভোগী ঢাকায় গার্মেন্টসে চাকুরি করত। ছুটি পেয়ে নতুন বউয়ের জন্য কাপড়-চোপর নিয়ে ভাইয়ের শ^শুর বাড়িতে বেড়াতে যান তিনি। অনত্র বিবাহ দেওয়ার আশ^াস দিয়ে দীর্ঘদিন বেড়াতে রাখেন।

[৫] এ সময় ভাল বিয়ের প্রলোভন দেখিয়ে তাবিজ-কবজের মাধ্যমে বুলিয়ে ৬মাস ধরে দুই তিন দিন পর পর শারীরিক সম্পর্ক চালিয়ে যায়।বাবার বাড়ি আসিয়া উক্ত বিষয় স্বজনদের কে জানান।রবিরার (৪ এপ্রিল) সন্ধ্যার পরে যুবতীর বাবার বাড়িতে আসিয়া শারীরিক সম্পর্কের ভিডিও চিত্র আছে বলে হুমকি দিলে স্থানীয়রা তাকে পুলিশে সোপর্দ করে।

[৬] মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম মহিববুল্লাহ বলেন, মামলা রুজু করে আসামীকে আদালতে পাঠানো হয়েছে। যুবতীকে মেডিকেল পরিক্ষার জন্য পাঠানো হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়