শিরোনাম
◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা ◈ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের সময় পিছিয়ে নতুন সময় ঘোষণা

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ০৩:৫৯ দুপুর
আপডেট : ০৫ এপ্রিল, ২০২১, ০৩:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে একদিনে করোনা সংক্রমণ লক্ষাধিক, মহারাষ্ট্রে সবচেয়ে বেশি রোগী শনাক্ত

সুমাইয়া ঐশী: [২] সোমবার গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৩ হাজার ৫৫৮ জন। গতবছর দেশটিতে প্রথম করোনা শনাক্তের পর দৈনিক সংক্রমণ প্রথমবারের মতো লাখের ঘর ছাড়ালো। এনিয়ে দেশটিতে মোট সংক্রমণের সংখ্যা হয়েছে ১ কোটি ২৫ লাখ ৮৯ হাজার ৬৭ জন। এনডিটিভি

[৩] এদিকে, সোমবার গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে ৪৭৮ জন। দ্য ইকনোমিক টাইমস

[৪] এর আগে পর্যন্ত দৈনিক সংক্রমণে সবোর্চ্চ শনাক্তের রেকর্ড ছিলো গত বছরের ১৭ সেপ্টেম্বর, এদিন সংক্রমিত হয়েছিলো ৯৭ হাজার ৮৯৪ জন। এরপর থেকেই ভারতে সংক্রমণের হার কমতে থাকে। সর্বশেষ দৈনিক সংক্রমণ ১০ হাজারের নিচে চলে আসে। তবে ফের এই সংখ্যা বৃদ্ধি পেতে পেতে সোমবার লাখ ছাড়িয়ে গেছে। আনন্দবাজার

[৫] এর মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি মহারাষ্ট্রে। সমগ্র করোনাকলে দৈনিক সংক্রমণের সমস্ত রেকর্ড ছাড়িয়ে গেছে এই রাজ্য। ২৪ ঘণ্টায় এই রাজ্যে ৫৭ হাজার ৭৪ জন। মুম্বাইয়ে একদিনে শনাক্ত ১১ হাজার ১৬৩ জন। একদিনে কেবল একটি শহরে এতজন এর আগে আক্রান্ত হয়নি। দ্য ইন্ডিয়ান টাইমস

[৬] মহারাষ্ট্র ছাড়াও ছত্তিশগড়, কর্ণাটক, তামিলনাড়–, দিল্লি, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, মধ্যপ্রদেশ এবং গুজরাটের পরিস্থিতি আরও খারাপ হয়েছে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়