শিরোনাম
◈ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত অন্তত ১২, রেল যোগাযোগ বন্ধ ◈ মহাকাশেও ধাক্কা, নতুন সংকটে যুক্তরাষ্ট্র ◈ রাস্তায় পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি, প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী ◈ ঈদের পর বড় তিন চ্যালেঞ্জের সামনে নতুন সরকার ◈ ঐক্যবদ্ধভাবে প্রিয় দেশকে এগিয়ে নিতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন করে ইসরায়েলে মিসাইল ছুড়েছে ইরান ◈ যুদ্ধ, ভিসা জটিলতা ও ফ্লাইট বাতিল—তিন দিকের চাপে শ্রমবাজার ◈ বিশ্ব পানি দিবস আজ: নিরাপদ পানি পাচ্ছে না দেশের প্রায় ১০ কোটি মানুষ ◈ বিশাল সিঙ্কহোলের দাপটে আতঙ্কে তুরস্কের কৃষকরা, বিপর্যস্ত কৃষিজমি, ঘরবাড়ি তলিয়ে যাওয়ার ভয় ◈ প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ০৩:৫৬ দুপুর
আপডেট : ০৫ এপ্রিল, ২০২১, ০৩:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়েছেন মিস গ্রান্ড মিয়ানমার হ্যান লে

তাহমীদ রহমান: [২] হ্যান লে গত সপ্তাহে তার দেশের সামরিক বাহিনী কর্তৃক সংঘটিত নৃশংসতার বিরুদ্ধে বক্তব্য রাখলে, তা বেশ আলোড়ন সৃষ্টি করে। বিবিসি

[৩] থাইল্যান্ডের মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল অনুষ্ঠানে তিনি বলেছিলেন, আজ আমার দেশে মিয়ানমারে অনেক লোক মারা যাচ্ছে। দয়া করে মিয়ানমারকে সহায়তা করুন। আমাদের এখনই জরুরি আন্তর্জাতিক সহায়তা দরকার।

[৪] ২২ বছর বয়সী এই তরুণী ইয়াঙ্গুনের রাস্তায় নেমেও সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। মনোবিজ্ঞানের ছাত্রী হ্যান লে আগেই সিদ্ধান্ত নিয়েছেন, সুন্দরী প্রতিযোগিতার এই মঞ্চকে তার দেশে ঘটে চলা অরাজকতা সম্পর্কে বলার স্থান হিসেবে ব্যবহার করবেন।

[৫] ব্যাংকক থেকে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মিয়ানমারে সাংবাদিকদেরও আটক করা হচ্ছে। সে কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি এ ব্যাপারে কথা বলবো।

[৬] তিনি মনে করেন যে, এই সময়ে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে তার বলা দুই মিনিটের কথার মূল্যও অনেক বেশি। সে কারণে অনিয়মের ব্যাপারে মুখ খুলেছেন।

[৭] তিনি আরো বলেন, পরিবার এবং আমার নিরাপত্তা নিয়ে আমি বেশ শঙ্কিত। কারণ আমি সেনাবাহিনী এবং মিয়ানমারের বর্তমান অবস্থা সম্পর্কে মুখ খুলেছি। কারণ সবাই জানে মিয়ানমারে যা ঘটছে সে ব্যাপারে কথা বলার একটা সীমানা রয়েছে। বন্ধুরা আমাকে বলেছে, আমি যেন দেশে ফিরে না যাই। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়