শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ০৩:০১ দুপুর
আপডেট : ০৫ এপ্রিল, ২০২১, ০৩:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিজিএমইএ’র নতুন সভাপতি হচ্ছেন ফারুক হাসান, সম্মিলিত পরিষদ থেকে নির্বাচিত পরিচালক ২৪

শরীফ শাওন: [২] বাংলাদেশ পোশাক রফতানিকারক ও মালিক সমিতির (বিজিএমইএ) দ্বি-বার্ষিক (২০২১-২০২৩) নির্বাচনে সর্বাধিক ১ হাজার ২০৪ ভোট পেয়েছেন সম্মিলিত পরিষদের ফারুক হাসান এবং ফোরামের ১১ জন।

[৩] পরিষদের নির্বাচন সমন্বয়কারী বিজিএমইএর সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, নির্বাচিত পরিচালকরা সভাপতি-সহ সভাপতি নির্বাচিত করবেন। সে হিসেবে ১২তম সভাপতি নির্বাচিত হতে যাচ্ছেন ফারুক হাসান। ২০ এপ্রিল থেকে নতুন কমিটি দায়িত্ব পালন করবে।

[৪] রোববার রাজধানীর হোটেল রেডিসন ও বিজিএমইএ’র চট্টগ্রাম অফিসে সকাল ৯টা থেকে ৭টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে রাত ১২টার পর নির্বাচন বোর্ড বিজয়ীদের তালিকা প্রকাশ করে। ঢাকায় ১ হাজার ৮৫৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ৬০৪ জন। চট্টগ্রামে ৪৬১ ভোটের মধ্যে ভোট দিয়েছেন ৩৯২ জন।

[৫] ঢাকায় সম্মিলিত পরিষদের বিজয়ীরা হলেন, ফারুক হাসান, এস এম মান্নান, আরশাদ জামাল, শহীদউল্লাহ আজিম, শেহরীন সালাম, আসিফ আশরাফ, মহীউদ্দিন রুবেল, তানভীর আহমেদ, খসরু চৌধুরী, আব্দুল্লাহ হিল রাকিব, হারুন অর রশীদ, রাজীভ চৌধুরী, মিরান আলী, খন্দকার রফিকুল ইসলাম, ইমরানুর রহমান, নাছির উদ্দিন ও সাজ্জাদুর রহমান মৃধা। ঢাকায় ফোরামের বিজয়ীরা হলেন-রুবানা হক, এম এ রহিম, মাহমুদ হাসান খান, আসিফ ইব্রাহিম, ফয়সাল সামাদ, নাভিদুল হক, ভিদিয়া অমৃত খান, ইনামুল হক খান, মিজানুর রহমান।

[৬] চট্টগ্রামে সম্মিলিত পরিষদের বিজয়ীরা হলেন সৈয়দ নজরুল ইসলাম, তানভীর হাবিব, এ এম শফিউল করিম, মো. হাসান, এম আহসানুল হক, রকিবুল আলম চৌধুরী, মোহাম্মদ মেরাজ-ই-মোস্তফা। আর ফোরামের বিজয়ীরা হলেন মো. এম মহিউদ্দিন চৌধুরী ও মোহাম্মদ আবদুস সালাম।

[৭] ঢাকায় ফোরামের বিজয়ীরা হলেন, রুবানা হক, মাহমুদ হাসান, আসিফ ইব্রাহিম, ফয়সাল সামাদ, নাভিদুল হক, বিদ্যা অমৃত খান, এনামুল হক ও মীজানুর রহমান। চট্টগ্রামের বিজয়ী হয়েছেন মহিউদ্দিন চৌধুরী ও আব্দুস সালাম।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়